জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি (Dadagiri)। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই প্রশংসিত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মজার মজার এপিসোড নিয়ে আসে দাদাগিরি (Dadagiri)। বহু জায়গার লোক এই মঞ্চে এসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। মাঝে একটি সিজনে সঞ্চালক হিসেবে ছিলেন মিঠুন চক্রবর্তী। তবে সৌরভের জনপ্রিয়তার কাছে পৌঁছতে পারেননি তিনি।
গত অক্টোবর মাসের শুরু হয়েছে দাদাগিরির ১০ নম্বর সিজন। দেখতে দেখতে পাঁচ মাসের সফর পার করে ফেলেছে সৌরভ সঞ্চালিত এই শো। দাদাগিরির নামের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে সৌরভের নাম। দাদাগিরির মঞ্চে দাদাকে তার মেয়েকে নিয়ে স্ত্রীকে নিয়ে কথা বলতে শোনা যায় হামেশাই। তবে তার বাবাকে নিয়ে খুব একটা কিছুই বলেনি মহারাজ। এদিনের এপিসোডে সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) দেখা গেল তার বাবাকে নিয়ে কথা বলতে। সৌরভ গাঙ্গুলী দাদাগিরির মঞ্চে বাবার বিষয়ে এক অজানা তথ্য ফাঁস করেছেন। সৌরভের ভক্তদের সাথে নাকি হামেশাই মজা করতেন সৌরভের বাবা কিন্তু কি ছিল সেই মজাটা জানালেন দাদাগিরির মঞ্চ থেকে।
এই কথা বলতে গিয়ে সৌরভ (Sourav Ganguly) বলেছেন, “আমি যখন বাড়িতে থাকতাম তখন আমাদের বাড়ির ল্যান্ড ফোনে অনেক ভক্তরাই ফোন করতেন। কিন্তু আমি যখন সেই ফোনটা রিসিভ করে বলতাম যে আমি সৌরভ বলছি কেউ বিশ্বাস করতে চাইত না”।
মহারাজ তার বাবার প্রসঙ্গে আরও বলেছেন, “আসলে আমি পরে জানতে পেরেছিলাম আমি যখন বাড়ি থাকতাম না তখন আমার জন্য আসা সমস্ত ফোন আমার বাবাই ধরতেন এবং আমি হিসেবে কথা বলতেন। মানে ধরুন কেউ আমায় শুভেচ্ছা জানাতে ফোন করেছেন বাবা সেই ফোন ধরে বলতেন ধন্যবাদ, আমি গ্রহণ করলাম আপনার শুভেচ্ছা। এমন আর কী। সে এক দারুণ কাণ্ড। শুনে খুব হেসেছিলাম। তবে আমি যখন সত্যিই ফোন ধরতাম কেউ বিশ্বাস করতে চাইত না”।
দাদাগিরির মঞ্চে মাঝে মাঝেই কিছু সিক্রেট শেয়ার করতে দেখা যায় সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly)। এমনকি মজা করতে ছাড়েন না মেয়ের স্ত্রীকে নিয়েও। অন্যদিকে সম্প্রতি জি বাংলার তরফে সামনে এসেছে সারেগামাপা-র অডিশনের প্রোমো। যা দেখে চিন্তায় পড়েছেন দাদাগিরির ভক্তরা। তবে কি দাদাগিরির চলতি সিজন শেষের পথে? এই ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।





