Munawar Farooqui: ধর্মবিদ্বেষী মন্তব্যের পর ফের এক কাণ্ড, ফের গ্রেফতার বিগ বস ১৭-এর বিজেতা কমেডিয়ান মুনাওয়ার ফারুকি

বিগ বস ১৭ এর বিজেতা মুনাওয়ার ফারুকিকে (Munawar Farooqui) আটক করল পুলিশ। বিগ বস ১৭ তারকাদের যেন সমস্যার শেষ নেই। পুলিশ বা আইনের ঝামেলায় জড়িয়ে পড়ছেন বিগ বসের তারকারা। প্রথমে এলভিস যাদব এরপর মুনাওয়ার (Munawar Farooqui) । ‌‌ জানা গেছে, মুম্বাইয়ের একটি হুক্কা বারে হানা দেয় পুলিশ আর সেখানেই মুনাওয়ার সহ ১৪ জন কে আটক করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার রাতে মুম্বইয়ের একটি হুক্কা বার থেকে কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে (Munawar Farooqui) আটক করা হয়। মুনওয়ার সহ আরও ১৪ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।‌ জানা গেছে তাদের জিজ্ঞাসাবাদে পর ছেড়ে দেওয়া হয়েছে।

মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ অভিযান চালিয়ে গোপন সূত্রে খবর পেয়েছিল এই হুক্কা পার্লারের। তারপর মুম্বাইয়ের বড় বাজারে এলাকায় সাবালান হুক্কা পার্লারের অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই মুনাওয়ারকে (Munawar Farooqui) আটক করা হয়েছে।

এক পুলিশ অফিসার সূত্রে জানা গেছে, “গোপন সূত্রে খবর মিলেছিল ওই হুক্কা পার্লারে হার্বাল হুক্কার নামে আসলে তামাকযুক্ত হুক্কা বিক্রি করা হয়। সেই সূত্র ধরে, মঙ্গলবার অভিযান চালায় পুলিশ। হুক্কা সেবন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন মুনাওয়ার (Munawar Farooqui) ও অন্যান্যরা। অভিযুক্তরা তামাকযুক্ত হুক্কা সেবন করতেই ব্যস্ত ছিলেন। তাদের বিরুদ্ধে সিগারেট অ্যান্ড আদার টোব্যাকো প্রোডাক্টস অ্যাক্টের অধীনে মামলা দায়ের করা হয়েছে।”

উল্লেখ্য, স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি (Munawar Farooqui) বেশ জনপ্রিয়। তিনি বিগ বস ১৭ রিয়েলিটি শো-তে বিজয়ী হন। এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন মুনাওয়ার। কয়েক বছর আগে ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করায় জনরোষে পড়তে হয় তাঁকে। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এমনকি সেই ঘটনার পর মুনাওয়ারের (Munawar Farooqui) শো ব্যান করে দেওয়া হয়।

আরও অন্যান্য খবর