শেখ শাহজাহান (Sheikh Shah Jahan), এই নামটা নিয়ে যেন চর্চার অন্ত নেই বঙ্গ রাজনীতিতে। বিগত কয়েকমাস ধরেই এই নাম বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গ্রেফতার হওয়া পর তাঁকে তুলে দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে। এবার শাহজাহানকে (Sheikh Shah Jahan) জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।
রাজ্য পুলিশ শাহজাহানকে (Sheikh Shah Jahan) গ্রেফতার করার পর আদালতের নির্দেশে তাঁকে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। গতকাল, বৃহস্পতিবার তাঁর সিবিআই হেফাজত শেষ হয়। এদিন তাঁকে তোলা বসিরহাট আদালতে। তবে তাঁকে আর নিজেদের হেফাজতে রাখতে চায়নি সিবিআই। তবে শাহজাহানের জামিনের বিরোধিতা করা হয় কেন্দ্রীয় সংস্থার তরফে। সিবিআই আদালতে জানায়, ৫ জানুয়ারি ইডির উপর যে হামলা হয়েছিল, সেই হামলার নির্দেশ দিয়েছেন শাহজাহানই (Sheikh Shah Jahan) আর এর অকাট্য প্রমাণও রয়েছে তাদের হাতে।
কী প্রমাণ দিল সিবিআই?
এদিন সিবিআই আদালতে একটি সিডি পেশ করে। এদিন সিবিআইয়ের আইনজীবী জানান, ৫ জানুয়ারি যখন ইডি আধিকারিকরা শাহজাহানের (Sheikh Shah Jahan) বাড়ি যান, সেই সময় শাহজাহান বাড়িতেই ছিলেন। ইডি সেখানে যাওয়ার পর ৩ মিনিটের মধ্যে ২৮টি ফোন করেছিলেন শাহজাহান (Sheikh Shah Jahan)। ফোন কলের তালিকা খতিয়ে দেখেছে সিবিআই। সেই তালিকা অনুযায়ী, জিয়াউদ্দিন মোল্লা, দিলদার বক্স মোল্লাদের ফোন করেছিলেন শাহজাহান। তাদের মাধ্যমে দুষ্কৃতীদের জড়ো করে ইডির উপর হামলা করার পরিকল্পনা করেন তৃণমূল নেতা।
জানা গিয়েছে, এদিন মেহেবুর মোল্লা, সুকোমল সর্দারদেরও আদালতে পেশ করে পুলিশ। এদিন সমস্ত প্রমাণ খতিয়ে দেখার পর শাহজাহানের (Sheikh Shah Jahan) সঙ্গে বাকিদেরও ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আদালতে সিবিআই আবেদন জানিয়েছে যাতে এদের গোপন জবানবন্দি নেওয়া যায়।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য শেখ শাহজাহানের (Sheikh Shah Jahan) বাড়ি তল্লাশিতে গিয়েছিল ইডি। কিন্তু সেদিন শাহজাহানের অনুগামীদের হামলার মুখে পড়েন আধিকারিকরা। এই ঘটনার পর ইডি আধিকারিকরাও দাবী করেছিলেন, শেখ শাহজাহান (Sheikh Shah Jahan) সেদিন বাড়িতে বসেই হামলার নির্দেশ দিয়েছিলেন। আর এদিন সিবিআইও সেই প্রমাণই পেশ করল।
শুধুমাত্র ইডি বা সিবিআই-ই নয়, সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারও দাবী করেছিলেন, ইডির উপর হামলার ঘটনার সময় শাহজাহান বাড়িতেই ছিলেন। এর ঘটনার পর শাহজাহান (Sheikh Shah Jahan) যখন পলাতক ছিলেন, সেই সময়ও তিনি সন্দেশখালিতেই গা ঢাকা দিয়ে ছিলেন বলেও দাবী করেছিলেন নিরাপদ সর্দার। আর এদিন সিবিআইও সেই একই দাবী করল।






