একেই বলে ‘মোদী ম্যাজিক’! ‘কোনও উপহার লাগবে না, বদলে মোদীকে ভোট দিন’, ছেলের বিয়ের কার্ডে অদ্ভুত আর্জি পাত্রের বাবার

আসতে চলেছে ভোট মরশুম। লোকসভা ভোটের বাদ্দি বেজেই গেছে বলা যায়। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। এই মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রত্যেক দলের প্রার্থীরা। চৈত্র মাসে বাঙ্গালীদের বিয়ে না হলেও বিয়ে হচ্ছে অনেক জায়গাতেই। আর এই বিয়ের কার্ডকে (wedding card) প্রচারের জায়গা হিসেবে বেছে নিলেন পাত্রের বাবা।

এখন অনেক অনুষ্ঠানেই অতিথিদের উপহারের না আনার অনুরোধ করা হয়। এখনকার দিনে অনেক কার্ডে এই ধরনের অনুরোধ থাকে। ‌অনেকেই সৌজন্যের খাতিরে উপহারের না বলে দেন। তবে উপহারের বদলে অন্য কিছু চাইছেন পাত্র। উপহার চাই না তার বদলে মোদিকে ভোট দিন, এমনই আর্জি বিয়ের কার্ডে (wedding card) । মোদিকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন পাত্রের বাবা। এমনই দৃশ্য ধরা পড়েছে এক বিয়ের কার্ডে (wedding card) । অবাক হচ্ছেন? ভোটের মরশুমে এটাই সত্যি।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। তেলেঙ্গানার একটি বিয়ের কার্ডে (wedding card) এই ছবি দেখে চোখ কপালে অতিথিদের। অতিথিদের অনেকেই অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। তাতে কিছুই যায় আসে না পাত্রের বাবার। উপহারের বদলে চেয়ে নিলেন ভোট। অনুষ্ঠানে উপহার না পেয়ে মোদিকে ভোট দিলেই বেশি খুশি হবেন তিনি। সকলকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

তেলেঙ্গানার সঙ্গারেড্ডি এলাকায় সাই কুমার এবং মহিমা রানির বিয়ের কার্ডের (wedding card) ছবি সোশ্যাল মিডিয়া প্রকাশ হতেই রীতিমতো ভাইরাল হয়েছে। পায়রার ছবিতে দেখা যাচ্ছে বরের বাবা কার্ডে লিখেছেন, “আমার ছেলের বিয়েতে আপনাদের আমন্ত্রণ রইল। দয়া করে কোনও উপহার বয়ে আনবেন না। শুধু আপনারা সকলে আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দেবেন। তা হলেই হবে। ওটাই আমার ছেলের বিয়ের উপহার।”

https://twitter.com/eOrganiser/status/1771421932053028943?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1771421932053028943%7Ctwgr%5E3992f1c486b23f458eccc7d0c2c8687dd8b095fa%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fvote-for-pm-modi-hyderabads-father-appeals-in-wedding-invite%2F

উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল সাই কুমার এবং মহিমা রানির বিয়ে। বরের বাবার নাম ননিকান্তি নরসিংহালু। তিনি এলাকায় বিজেপি সমর্থক হিসাবে পরিচিত। দলের প্রতি ভালোবাসা থেকেই ছেলের বিয়ের কার্ডে (wedding card) দলের প্রতি ও দলনেতা মোদীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি। এই বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ার প্রকাশ্যে আসতেই, চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ‌

বিয়ের কার্ডের (wedding card) এই ছবি পৌঁছেছে রাজনৈতিক মহলেও। অনেকেই কার্ডের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। বিয়ের কার্ড (wedding card) কে কেন দলের প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। এই নিয়ে জোরালো হচ্ছে বিতর্ক। এত বিতর্কের মাঝেও ননীকান্তবাবুর ছেলের বিয়ের কার্ড এখন ভাইরাল নেট পাড়ায়।

RELATED Articles