বলিপাড়ায় সবচেয়ে ছোট ধনী স্টার কিডকে চেনেন? বয়স মাত্র ১ বছর ৪ মাস। চেনেন তাকে? শেয়ার কেউ না রণবীর-আলিয়ার কন্যা রাহা কাপুর (Raha Kapoor)। মুম্বইয়ের বান্দ্রায় রণবীর-আলিয়ার নতুন বাড়ি। বলিউড লাইফের খবর অনুযায়ী, ‘কাপুর দম্পতি’ এই বাড়ি তৈরি করতে খরচ করছে ২৫০ কোটি টাকা। আর্থিক মূল্যের দিক থেকে শাহরুখের ‘মন্নত’, অমিতাভ বচ্চনের ‘জলসা’ কে পিছনে ফেলবে রণবীর আলিয়ার এই বাড়ি।
এক ঘনিষ্ঠ সূত্রানুসারে, “রণবীর ও আলিয়া দুজনেই তাঁদের কষ্টার্জিত অর্থ সমানভাবে তাঁদের স্বপ্নের বাড়ি তৈরিতে খরচ করছেন। সব কাজ শেষ হলে বাড়িটির দাম দাঁড়াবে ২৫০ কোটি টাকারও বেশি। যা শাহরুখ খানের ‘মন্নত’ আর অমিতাভ বচ্চনের ‘জলসা’কেও ছাপিয়ে এটিই হয়ে উঠবে মুম্বইয়ে সবচেয়ে দামি বাংলো।”
জানা গেছে গত বুধবার নিজেদের নতুন এই বাংলোর কাজ দেখতে গেছিলেন রণবীর-আলিয়া ও নীতু কাপুর। পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েছেন তারা। পাপারাৎজির ক্যামেরায় দেখা গেছে, রণবীর বাড়ির ব্যালকনি থেকে আশেপাশের এলাকা চাক্ষুস করছিলেন। সে সময় আলিয়া ও তার শাশুড়ি নীতু বাংলোর মধ্যেই ছিলেন। রণবীর-আলিয়ার স্বপ্নের এই বাংলো উপহারস্বরূপ পাবে রাহা (Raha Kapoor)। এমনকি জানা গেছে রাহা কাপুরের নামেই নামকরণ হবে এই বাংলোর। এই বাংলার জন্যই ছোট্ট রাহা (Raha Kapoor) হয়ে উঠবেন বলিউডের কনিষ্ঠ ধনী স্টারকিড।
কেন রাহার (Raha Kapoor) নামে হবে বাংলোর নাম ?
বলিউডের অন্দর সূত্রে খবর রাহাকে (Raha Kapoor) চোখে হারান তার বাবা রণবীর কাপুর। তাই নাকি মেয়ের নামেই নাম হবে বাংলোর নাম। এই বিশাল বাংলো ছাড়াও আলিয়া ও রণবীর দুজনেরই বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য প্রায় ৬০ কোটি টাকারও বেশি।
জানা গেছে, রণবীর-আলিয়ার সঙ্গে এই বাংলোর অর্ধেক মালিক নীতু কাপুরো। নীতু নিজেই সম্প্রতি বান্দ্রা এলাকাতেই ১৫ কোটি টাকার একটা বিলাসবহুল বাড়ি কিনেছেন। বান্দ্রার এই বাংলোর কাজ সম্পূর্ণ হলে রণবীর কাপুরের গোটা পরিবার থাকবে এক ছাদের তলায়। রাহাকে (Raha Kapoor) নিয়ে রণবীর-আলিয়া তাঁদের মেয়েকে নিয়ে থাকেন ‘বাস্তু’ বাড়িতে।





