পরাগের চাকরি পাওয়ার জন্য ওকেই বিয়ে শিমুলের, রেগে আগুন দর্শক, ছিঃ ছিঃ পড়ে গিয়েছে শিমুলের নামে, স্লট হারাল ধারাবাহিক

কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্প নিয়ে খুশি ছিল দর্শকরা। তবে গল্প যেভাবে নতুন মোড় নিচ্ছে, তাতে বিরক্ত দর্শকেরা। ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করছে শিমুল (Shimul) ওরফে মানালি। এই ধারাবাহিকের মূল চরিত্র নিয়েই অখুশি দর্শকেরা। দর্শকেরা মনে করছে শিমুল (Shimul) দু নৌকায় পা দিয়ে চলতে চাইছে। নিজের স্বামী পরাগকেও যেমন যত্ন করতে পিছপা হচ্ছেন না এদিকে শিমুলের বন্ধু শতদ্রুকেও নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছেন না শিমুল (Shimul)। তাতেই চটেছেন দর্শকেরা।

এর মধ্যে ধারাবাহিকের গল্প অনুযায়ী, শিমুল (Shimul) পরাগের বিয়ে হচ্ছে। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে পরাগ ও শিমুল নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তাতে ক্ষুব্ধ দর্শকেরা। নেট পাড়ায় ছি ছি পড়ে গেছে শিমুলের নামে। ধারাবাহিকে কিছুদিন আগেই দেখা গেছে প্রাক্তন স্বামী ও শাশুড়ির জন্য ল্যাজে খেলাচ্ছে শিমুল (Shimul)। শতদ্রুকে ভালোবেসেও নিজের প্রাক্তন স্বামী শাশুড়ির মায়া কাটাতে পারছেন না শিমুল। সেটাই বেজায় বিরক্তির বিষয় দর্শকদের। না ছাড়তে পারছেন শতদ্রুকে আবার না ছাড়ছেন তার প্রাক্তন স্বামীকে, না শ্বশুরবাড়ির মায়া, না শাশুড়িকে। এমনকি তার প্রিয় ননদকেও নিজের আঁচলে রেখেছেন শিমুল (Shimul)।

নতুন প্রোমো অনুযায়ী, এখন শিমুল (Shimul) পরাগকে বিয়ে করবে ওর দেখাশোনা করার জন্য এবং পরাগের চাকরিটা পাওয়ার জন্য যাতে সংসার বাঁচানোর যায়। কোনভাবেই তার চোখের সামনে প্রাক্তন স্বামী বা শাশুড়ির অভাব দেখতে পারবেন না শিমুল। ‌তাতেই এই সিদ্ধান্ত নিচ্ছেন ধারাবাহিকের নায়িকা।

এদিনের পর্বে দেখা যাবে, শিমুল (Shimul) আবার পরাগকে বিয়ে করছে। উকিল বেজায় খুশি ওরা ওদের বিয়ে রিনিউ করার জন্য। যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন, শিমুল পরাগের ডিভোর্স ফাইল হয়ে গেছিল ইতিমধ্যেই। তারপর ফের বিয়ে করার সিদ্ধান্ত নেন শিমুল (Shimul)। খুশি পরিবারের লোকজনও। কিন্তু এসব দেখেই বিরক্ত হচ্ছেন দর্শকরা।

কার কাছে কই মনের কথায় পরাগকে শিমুল (Shimul) বিয়ে করায় দর্শকরা বেজায় চটেছেন। সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেদের বিরক্তির ঝলক দেখিয়েছেন দর্শকেরা। ‌এক ব্যক্তি লেখেন, ‘বিরক্তকর গল্প। এক ধনাইপানাই চলছে। আর দেখি না এই সিরিয়াল।’ কেউ আবার লেখেন, ‘শিমুলের (Shimul) চরিত্রটাই দুশ্চরিত্র। নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এখানে এখন টাকা পাওয়ার আশা দেখতে পাচ্ছে তাই কায়দা করছে।’ কেউ আবার লেখেন, ‘সবটাই টাকা আর চাকরির লোভ। নইলে কেউ চাকরির জন্য আবার বিয়ে করে! সমাজসেবা না হাতি!’

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক অষ্টমী। এই ধারাবাহিকটি আগামী মাস থেকে সন্ধ্যা ৬:৩০ টার স্লটে দেখানো হবে। এই স্লটে এখন কার কাছে কই মনের কথা ধারাবাহিক দেখানো হয়। ধারাবাহিকের গল্পের জন্যই দর্শকদের বিরক্তি তৈরি হয়েছে আর তাতেই কি হারাচ্ছে স্লটিং টাইম। অবশ্য এ নিয়ে মুখ খোলেননি কার কাছে কই মনের কথা ধারাবাহিকের কোন অভিনেতা-অভিনেত্রী। আগামী মাস থেকে কার কাছে কই মনের কথা ধারাবাহিক দেখা যাবে রাত ১০টায়।

আরও অন্যান্য খবর