ইতিমধ্যেই মুক্তি পেয়েছে উত্তম কুমারের (Uttam Kumar) ছবি। এখন সকলেই জানেন। সৃজিত মুখোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট অতি উত্তম মুক্তি পেয়েছে বড় পর্দায়। মুক্তি পাওয়ার পর থেকেই হাউসফুল যাচ্ছে সিনেমা হলগুলি। বাঙালি পুরনো ইমোশন উত্তম কুমার রয়েছে ছবিতে, এমন তো হতেই হত। দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে উন্মাদনা চোখে পড়ার মত। দীর্ঘ ৪৪ বছর পর বাংলা ছবিতে অভিনয় করতে দেখা গেছে মহানায়ক উত্তম কুমারকে। এ ছবি যেমন দর্শকদের ভালোবাসা পেয়েছে তেমন সমালোচকদের কটাক্ষ কম শুনতে হয়নি। প্রশংসা সমালোচনা কটাক্ষর মাঝেই এই সিনেমা নিয়ে কি বললেন ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee)।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত অতি উত্তম ছবিতে অভিনয় করতে দেখা গেছে রোশনি ভট্টাচার্য, অনিন্দ্য সেনগুপ্ত, উত্তম কুমার, গৌরব চট্টোপাধ্যায় প্রমুখ অভিনেতা অভিনেত্রীকে। এই ছবিতে উত্তম কুমারের পুরনো ছবি ক্লিপ কেটে এই সিনেমার সঙ্গে মানানসই করে জুড়ে দেওয়া হয়েছে। বেশ কিছু বছরে পরিশ্রমের ফল এই সিনেমা। বহু চ্যালেঞ্জও ফেস করতে হয়েছে। সিনেমাটি তৈরি করা ছিল একটি কঠিন চ্যালেঞ্জ। কঠিন পরিশ্রম বহু গবেষণার পর দর্শকদের কাছে পৌঁছেছে অতি উত্তম সিনেমাটি।
সোশ্যাল মিডিয়ায় ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee) একটি পোস্ট করেন অতি উত্তম ছবি নিয়ে। সেখানে তিনি লেখেন, “অতি উত্তম চলচ্চিত্র এসেছে (পরিচালক সৃজিত বাবু)। সবাই উত্তম উত্তম করছে। উনি (পরিচালক) দারুণ একটা কাজ করেছেন এতে কোনও সন্দেহ নেই। কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সেই যুগ ফিরিয়ে আনতে পারবেন না। এই যুগে সেটা সম্ভবও নয়! সেই প্রযোজক, সেই সংলাপ , সেই গল্প, সেই চিত্রনাট্য, সেই গান, সেই গীতিকার, সেই সুরকার, সেই গায়ক, সেই পরিচালক, সেই সম্পাদক , সেই সব সহ অভিনেতা, সেই দর্শক, সেই সব মানুষ যারা ক্যামেরার পেছনে কাজ করতেন (আসল নায়ক) তাঁরা কেউ নেই”।
তিনি (Bhaskar Banerjee) আরও লেখেন, “উনি (উত্তম কুমার) কতটা অসহায়, একা সেটা বোঝা গেল। এ যেন একটা ফুলের বাগান থেকো একটা ফুল এনে বসিয়ে দেওয়া হয়েছে। সুতরাং অনেক তো হল গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক। তেমন হলে ওঁর আসল ছবিগুলো সুন্দর করে, রঙিন করে, ধুমধাম করে বাণিজ্যিক হলে পুনরায় রিলিজ করা হোক। সুন্দর (ফালতু নয়) ব্যবসা দেবে। আপনাদের উত্তম হোক”।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee) অতি উত্তম নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারে ভাস্কর বলেন, “সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে উত্তম কুমার বড়ই অসহায়। কোনও ভালো নেই, কারও অভিনয় ভালো না গোটা ছবিতে। বালখিল্য করা হয়েছে। মহানায়কের কোনও ক্ষতি হবে না, বাংলা ছবি আরও অধঃপতনে যাবে। এত লেজেন্ড থাকতে বারবার উত্তম কুমার কেন? উনি এখনও বিক্রয়যোগ্য বলে”?
রমরমিয়ে সিনেমা হলে অতি উত্তম দেখতে যাচ্ছেন বহু দর্শকরা। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী এই ছবিটি প্রথম সপ্তাহে প্রায় ২৪ লাখ টাকার ব্যবসা করেছে মাল্টিপ্লেক্সে।






