গরুর রচনা থেকে চারিদিকে ধোঁয়া ধোঁয়া, রচনার এক একটা মন্তব্যে মিমের ছড়াছড়ি, এবার নিজের বক্তব্য প্রসঙ্গে সাফাই গাইলেন তৃণমূল প্রার্থী

রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) বর্তমানে হুগলিতে লোকসভা নির্বাচনের প্রচারের কাজে ব্যস্ত। গরম রোদ উপেক্ষা করে নিয়মিত প্রচারে বেরোচ্ছেন অভিনেত্রী। প্রচারে বেরিয়ে সব মানুষদের সাথেই কথা বলে জনসংযোগ করছেন। কিছুদিন আগেই লোকসভা নির্বাচনের প্রচারের সময় রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) সিঙ্গুরের গরুদের প্রসঙ্গে বলেছিলেন, ‘সিঙ্গুর গাছপালায় ভর্তি। সেখানকার জমিগুলো পুরো সবুজ। সেই সবুজ ঘাস খেয়ে ওখানকার গরুগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে। আর ভালো দুধ দিচ্ছে। আর সেই দুধ থেকে ভালো দই তৈরি হচ্ছে।’ তার এই বক্তব্য মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই রচনার এই কথাকে গরুর রচনা বলেও কটাক্ষ করেন। নিজের এই বক্তব্যের ব্যাখ্যা দিলেন রচনা নিজেই। ‌

তার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) । লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে নিজের বক্তব্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি সুবজায়নের কথা বোঝাতে চেয়েছিলাম সেটা নিয়েই সবাই এত মিম করল। ভাইরাল হল।’ সেদিন আমার কথার মাধ্যমে বোঝাতে চেয়েছিলাম সিঙ্গুরে প্রবল সবুজায়ন হয়েছে। ‌ তবে এই অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন যে গরমের হাত থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে সবুজায়ন।

এদিন রচনা (Rachana Banerjee) আরও বলেন, “সিঙ্গুরের মাটিতে এত সবুজায়ন হয়েছে যে সেই জমিতেই গরু ঘাস খাচ্ছে। আর সেই জমির ফসল আমরা খাচ্ছি। এখানকার সকলেই সিঙ্গুরের জমির ফসল খান। এটাই বোঝাতে চেয়েছিলাম আমি”। রচনার এই কথা প্রসঙ্গে ট্রোল কম হয়নি। কটাক্ষের ঝড় বয়ে গেছে রচনার কথায়। তার বক্তব্য প্রসঙ্গে ট্রোলারদের জবাব দিয়েছেন অভিনেত্রী। বারবার উনি বিশ্বাস করাতে চেয়েছেন যে উনি সবুজানের কথাই বলেছেন।

এই তীব্র দাবদাহে হুগলিতে রোজি প্রচারে বেরোচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) । ‌ এই গরমে ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছে যাওয়াই তার চেষ্টা। গত ৫ই এপ্রিল এমনভাবেই হুগলির সপ্তগ্রামের বাঁশপেডিয়ায় প্রচার করতে বেড়ুন রচনা। দিদি নাম্বার ওয়ান কে দেখতে রাস্তায় ভিড় জমে যায়। গরমকে উপেক্ষা করে বহু মানুষ ভিড় করেন শুধুমাত্র রচনাকে দেখার জন্য। তাদের সঙ্গে জনসংযোগ সারেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

পথে হেঁটে নয় হুড খোলা জিপে প্রচার করতে দেখা যায় অভিনেত্রীকে। ‌অভিনেত্রীর পরনে ছিল সবুজ চুড়িদার। রচনাকে (Rachana Banerjee) সেদিন দেখা যায় মুসলিম মহিলাদের মত মাথায় ওড়না জড়িয়ে প্রচার করতে। সেদিন প্রচারের পর দুপুরে দলীয় কর্মীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ করেন রচনা। ‌ দুপুরে অল্প বিশ্রাম নিয়ে পৌঁছে যান ঝুলোনিয়ার বড় মসজিদের ইফতার পার্টিতে। সেখানে সকলের সাথে বসে ফল খেতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। সেদিনের ইফতারি পার্টিতে রচনার সঙ্গে উপস্থিত ছিলেন ‌ বাঁশবেড়িয়ার উপ পৌরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়, বিধায়ক অসীমা পাত্র-সহ তৃণমূলের বিভিন্ন নেতা বিধায়কেরা।

আরও অন্যান্য খবর