গতকাল, শনিবার ভূপতিনগরে তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়তে হয় এনআইএ-কে। তৃণমূল নেতা বলাই মাইতিকে গ্রেফতার করায় আক্রমণ করা হয় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের উপর। সেই ঘটনা নিয়ে এখন রাজনৈতিক তরজা চলছে। এই ঘটনায় এবার সরব হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবী, বিজেপি যোগসাজশেই এমন কাজ করেছে এনআইএ।
তৃণমূলের সাংবাদিক বৈঠকে নিজের দাবী নিয়ে নথি দেখান কুণাল ঘোষ। তাঁর দাবী, ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বুথ ফাঁকা করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। তাঁর কথায়, “এনআইএ কালকে ঢুকে গিয়েছে ভোর চারটের সময়। আর লোকাল থানায় জানাচ্ছেন ৫টা ৪৫ নাগাদ। মহিলাদের উপর আপত্তিকর আচরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন বিজেপির কোথায় নিয়ে এই কাজ করছে”।
এদিন সাংবাদিক বৈঠকে কুণাল দাবী করেন, “২৬ মার্চ ২০২৪ এনআইএ-র এসপি ধনরাম সিং-এর কলকাতার বাড়িতে যান বিজেপি নেতৃত্ব। তাঁরা লিস্ট দিয়ে দেন কোন-কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। সেই অনুযায়ী এনআইএ ঠিক করে যে তল্লাশি করে তৃণমূলের বুথ কর্মীদের তুলে আনবে। ২৬ মার্চ ৬.৩০ নাগাদ এনআইএ -র এসপি ধনরাম সিং-এর নিউটাউনের বাড়িতে পৌঁছন জিতেন্দ্র তিওয়ারি”।
তৃণমূল নেতার কথায়, “ভোট ঘোষণার পর বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএ-র এসপির বাড়ি গিয়েছেন। ৭টা ২২ মিনিট পর্যন্ত ছিলেন। ওই বাড়ির দলিল লিজে নেওয়া। সেখানে মালিকের সঙ্গে বাড়ির বাসিন্দা হিসাবে সই করছেন তিনি ধনরাম সিং”।
তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তাঁর আরও দাবী, জিতেন্দ্র তিওয়ারি নাকি ধনরাম সিংকে একটি তালিকা দেন। কোন কোন এলাকা থেকে কোন কোন তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হবে, সেই তালিকায় তা লেখা ছিল বলে দাবী কুণালের। ওই দিনের বৈঠকে একটি সাদা প্যাকেটও দেওয়া হয় এনআইএ এসপিকে, এমনটাও বলেন কুণাল। তাঁর দাবী, ওই প্যাকেটে টাকা ছিল। এই ঘটনা তদন্ত দাবী করেছেন কুণাল।
https://twitter.com/abhishekaitc/status/1776864095527997707?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1776864095527997707%7Ctwgr%5E1d716ad82e90e7eb83349188e625dd35bf68ce21%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Ftmc-to-move-at-supreme-court-on-nia-action-at-bhupatinagar-accuses-link-with-bjp-leader-jitendra-tiwari%2F
শুধু কুণাল ঘোষই নন, এই ঘটনা নিয়ে আবার কমিশনকেও দুষেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “আদর্শ আচরণ বিধির মধ্যেই তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র রচিত হচ্ছে। এনআইএ এবং বিজেপির মধ্যে যোগসাজশ লক্ষ্য করুন। যদিও এই যোগসাজশ অব্যাহত রয়েছে, ইসিআই (নির্বাচন কমিশন) নিরপেক্ষ খেলা নিশ্চিত করার দায়িত্বকে অবহেলা করে সুস্পষ্টভাবে নীরব রয়েছে”।






