নববর্ষের আগেই শোকস্তব্ধ পার্নো, প্রিয়জনকে হারিয়ে আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্ট অভিনেত্রীর

আর কয়েকদিন পরেই নতুন বাংলা বছর। বাঙালির জীবনে আর পাঁচটা উৎসবের মতো নববর্ষ ও একটা বড় উৎসব। চারিদিকে সাজো সাজো রব, তার মাঝেই শোকে জর্জরিত অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra)। প্রিয়জনকে হারিয়ে শোকাহত নায়িকা। প্রাণের চেয়েও প্রিয়কে হারিয়েছেন পার্নো। আর প্রিয়কে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় তার কষ্ট ভাগ করে নিয়েছেন সকলের সাথে। অভিনেত্রীর জীবনে নেমে এলো দুঃখ। পার্নো মিত্র হারিয়েছেন তার প্রিয় পোষ্যকে। তার চারপেয়ে সন্তান নাম কেদারনাথ। আদর করে অভিনেত্রী ‘কেদু’ বলে ডাকতেন তার প্রিয় পোষ্যকে। কেদুর সাথে অভিনেত্রীর কাটানো সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়া তুলে ধরেন পার্নো। কেদারনাথের সঙ্গে ছবি পোস্ট করে অনুরাগীদের সাথে মনের কষ্ট ভাগ করে নেন।

পার্নো (Parno Mitra) মার্লি অ্যান্ড মি ছবির একটি সংলাপ উদ্ধৃত করে লেখেন, ‘একটা কুকুর কখনই পরোয়া করে না তুমি গরীব না ধনী। বুদ্ধিমান না বোকা, চালক না মাথামোটা… তাঁকে শুধু নিজের হৃদয় দিয়ে ভালোবাসো, দেখবে সেও তোমাকে আকাশ সমান ভালোবাসায় ভরিয়ে দিয়েছে’।

পার্নোর কেদারনাথের কাহিনী

জানা গেছে ৬ বছর আগে কেদারনাথকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী। ল্যাব্রাডর প্রজাতির ছিল কেদু। তার আগের মালিকের ঘরে জায়গা পাইনি কেদারনাথ। দুষ্টু কেদারনাথের কীর্তি ফাঁস করেন অভিনেত্রী নিজেই। পার্নো (Parno Mitra) জানিয়েছেন, কেদু পাড়া মাতিয়ে রাখত। প্রতিবেশীদের ঘরে আচমকায়ে ঢুকে পড়তো কেদু। এ ছিল কেদুর নিত্যদিনের অভ্যাস। এমনকি কারোর ঘর থেকে জুতো চুরি করে ও আনতো। কারুর বাড়ি থেকে খাবার নিয়ে আসতো। আবার অভিনেত্রীর সঙ্গে হাঁটতে বেরিয়ে সুযোগ পেলেই অপরিচিতদের গাড়িতে চড়ে বসত কেদু।

সোশ্যাল মিডিয়ায় পাতায় কেদুর নিত্যদিনের অভ্যাস

কেদারনাথের কথা বারবার মনে পড়ছে অভিনেত্রীর (Parno Mitra)। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় জামাকাপড়, জুতো থেকে গাড়ির চাবি চেবানোয় ওস্তাদ ছিল কেদু…. আমার সোনা বাচ্চাটা, আস্তে আস্তে ও হয়ে উঠেছিল আমার দুনিয়া।’ শোকস্তব্ধ পার্নো লেখেন, ‘আজ আমাদের গোটা দুনিয়াটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল…. আমাদের সোনা ছেলেটা চলে গেল… ছ বছর আগে আমার কোলে চড়ে ও আমার বাড়িতে এসেছিল, আর আজ নিজের হাতেই ওকে করব দিলাম…।’শেষে অভিনেত্রী লেখেন, ‘গুডবাই সোনা…. ওপারে দেখা হবে…।’ কেদারনাথ যে পার্নোর কাছে প্রিয় পোষ্যর থেকেও আরোও বেশি কিছু ছিল তা বোঝাই যাচ্ছে। কেদুর করা দুষ্টুমি, আদর মিস করছেন পার্নো

 

View this post on Instagram

 

A post shared by parnomittrah (@parnomittra)

কেদুকে নিয়ে করা পার্নো মিত্রর (Parno Mitra) এই পোস্টে সহমর্মিতা জানিয়েছেন কাছের বন্ধুরা। বছরখানেক আগেই প্রিয় পোষ্য চিকুকে হারিয়েছেন মিমি। বন্ধুর পোস্টে মিমি লিখেছেন, ‘কেদু ওই রামধনুর সেতুটা পেরিয়ে তোর সঙ্গে আবার আমাদের দেখা হবে…।’ কেদুকে হারিয়ে অভিনেত্রী জীবনে এখন দুঃখময়। পার্নোর পাশে দাঁড়িয়েছেন রূপাঞ্জনা মিত্র, শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা। তারা মন শক্ত করার বার্তা দিয়েছেন পার্নোকে।

উল্লেখ্য, অভিনেত্রীকে পর্দায় শেষ দেখা গিয়েছে বনবিবি ছবিতে। চুদিন আগেই বন্ধুদের সঙ্গে সিকিম ট্রিপে গেছিলেন অভিনেত্রী। ‌ তার পাহাড়ের কাটানো একাধিক সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

RELATED Articles