প্রচারে বেরিয়ে মহিলাকে খারাপভাবে স্পর্শ, গালে চু’মু বিজেপি প্রার্থীর, ছবি শেয়ার করে তৃণমূল বলল, ‘এটাই মোদীর গ্যারান্টি’

লোকসভা নির্বাচন দরজায় প্রায় কড়া নাড়ছে। আর কিছুদিন বাদেই ভোট। এমন আবহে এখন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই ব্যস্ত ভোট প্রচারে। নির্বাচনী প্রচারে বেরিয়ে নানান প্রার্থীদের নানান মন্তব্য করতে শোনা যাচ্ছে যার জন্য বিতর্কেও জড়াচ্ছেন তারা। শোকজ করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। তবে এবার এক বড় বিতর্কে জড়াল গেরুয়া শিবির (BJP)। বিজেপি প্রার্থীর আচরণে বেশ অস্বস্তিতে পড়তে হল দলকে।

কী ঘটেছে ঘটনাটি?

আজ, মঙ্গলবার সকালে ভোট প্রচারে বেরিয়েছিলেন মালদহ উত্তরের বিজেপি (BJP) প্রার্থী খগেন মুর্মু। প্রচারে বেরিয়ে মহিলাকে খারাপভাবে স্পর্শ করার, মহিলাকে চু’মু দেওয়ার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিজেপিকে তুলোধোনা করল তৃণমূল (এই ছবি সত্যতা যাচাই করে নি খবর ২৪৭)।

বিজেপি প্রার্থীর এই ঘটনার ছবি শেয়ার করে তৃণমূলের অফিশিয়াল পেজ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়, “আপনি যেটা দেখেছেন, সেটা যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে আমরা ব্যাপারটা স্পষ্ট করে দিই। হ্যাঁ, ইনি বিজেপির সাংসদ এবং মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু। যিনি প্রচারের মধ্যে নিজের ইচ্ছায় একজন মহিলাকে চুম্বন করছেন। মহিলা কুস্তিগিরদের যৌ’ন হেনস্থা করা সাংসদ থেকে বাঙালি মহিলাদের নিয়ে অশ্লীল গান তৈরি করা নেতা – বিজেপি (BJP) শিবিরে মহিলা-বিরোধী রাজনীতিবিদের অভাব নেই। এভাবেই নারীর সম্মানের ক্ষেত্রে নিয়োজিত থাকে মোদীর পরিবার”।

তৃণমূলের তরফে আরও বলা হয়, “নারীদের অপমানের তত্ত্বের পক্ষে বিজেপি। ব্রিজভূষণ সিংকে সমর্থন করেন (নরেন্দ্র) মোদী। যে ব্রিজভূষণ আমাদের কুস্তিগিরদের যৌ’ন হেনস্থা করেছেন। মণিপুরের মহিলাদের ন’গ্ন হয়ে হাঁটাতে দিয়েছিলেন মোদী। ধর্ষককে নিযুক্ত করার জন্য নিজের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্যকে ছাড়পত্র দিয়েছিলেন মোদী। মহিলা সাংসদকে লাথি মারার ছাড়পত্র দিয়েছিলেন নিজের মন্ত্রীকে (শান্তনু ঠাকুর)”।

তৃণমূলের দাবী, “মোদীর গ্যারান্টি হল নারীদের অপমান করা”। এই ঘটনায় এখন পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে এমন ঘটনার জেরে যে গেরুয়া শিবিরকে (BJP) ভোটের আগে বেশ অস্বস্তিতে পড়তে হবে, তা বলাই বাহুল্য।

https://twitter.com/AITCofficial/status/1777566723463696448?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1777566723463696448%7Ctwgr%5E488dd95777c91549f24f1d249dfcab3824f79e54%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Felections%2Flok-sabha-elections%2Fmalda-uttars-bjp-candidate-khagen-murmu-allegedly-kisses-woman-inappropiately-claims-tmc-shows-images-31712643694612.html

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে মালদহ উত্তর থেকেই বিজেপির (BJP) টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন খগেন মুর্মু। এবারও তাঁকে সেই কেন্দ্র থেকেই টিকিট দিয়েছে বিজেপি। এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। তবে ভোটের আগে খগেন মুর্মুর এমন ছবি সামনে আসায় তা ভোট বাক্সে প্রভাব ফেললেও ফেলতে পরে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।  

RELATED Articles