সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ, আদালতের রায়ে খুশি শাহজাহান, বললেন, ‘খুব ভালো হবে’, কেন আচমকা এমন ভোলবদল?

এর আগেই বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিয়েছিলেন তিনি। আর এবার আদালতের রায়েও বেশ সন্তোষ প্রকাশ করলেন ধৃত শেখ শাহজাহান (Sheikh Shah Jahan)। সন্দেশখালি মামলা সিবিআইয়ের তদন্তের নির্দেশে বেশ খুশি বহিষ্কৃত তৃণমূল নেতা। আচমকা কেন তাঁর এমন ভোলবদল ঘটল, তা নিয়ে অবশ্য বেশ প্রশ্ন রয়েছে সকলের মনে!

আজ, বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাহজাহানকে (Sheikh Shah Jahan)। সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেন তাঁকে। সন্দেশখালির ঘটনায় যে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তাতে তাঁর মত জানতে চাওয়া হয়। জবাবে শাহজাহান বলেন, “সিবিআই তদন্ত করলে খুব ভালো হবে”। ইডির তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে তাঁর উত্তর, “সবচেয়ে ভালো হবে”।

এর আগে গত শুক্রবার শাহজাহানকে (Sheikh Shah Jahan) যখন স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেইও সময় সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন যে তিনি ষড়যন্ত্রের শিকার। কে ষড়যন্ত্র করছে, প্রশ্ন করলে তাঁর উত্তর ছিল, “বিজেপির দালাল”। কিন্তু এর ঠিক দু’দিন বাদে অর্থাৎ গত রবিবার ফের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ৩৬০ ডিগ্রি ঘুরে শাহজাহান বলেন, “কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই”।

শাহজাহানের (Sheikh Shah Jahan) হঠাৎ এই ভোলবদল নিয়ে নানান মহলেই বেশ প্রশ্ন উঠতে শুরু করেছে। দল তৃণমূলের সঙ্গে কী দূরত্ব বাড়তে শুরু করেছে শাহজাহানের, প্রশ্ন অনেকের। শাহজাহানের গ্রেফতারির আগেই তাঁকে দল থেকে বহিষ্কৃত করেছিল তৃণমূল। যদিও এখনও মাঝেমধ্যেই নিজের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন যে তিনি শাহজাহানের পাশেই রয়েছেন। তবে আচমকা শাহজাহানের এই ভোলবদল কেউই যেন স্বাভাবিকভাবে নিচ্ছে না।

শাহজাহানের (Sheikh Shah Jahan) গ্রেফতারির পরই গ্রেফতার হন তাঁর দুই ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা, দিদার বক্স মোল্লার ও তার ভাই আলমগীর মোল্লা। শাহজাহানের সরবেড়িয়ার বাড়িও সিল করেছে ইডি। এর ফলে কার্যত ভিটেহারা সন্তানসহ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি।

প্রসঙ্গত, সন্দেশখালিতে তল্লাশিতে গিয়ে ইডির উপর হামলার ঘটনায় আগেওই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর গতকাল, বুধবার সন্দেশখালিতে নারী নির্যাতন ও জমি জবরদখলের ঘটনাতেও সিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

আরও অন্যান্য খবর