অসমে তৈরি হচ্ছে বিশাল আয়তন কোয়রান্টাইন সেন্টার

করোনা আক্রান্ত ব্যক্তিদের পৃথকভাবে রাখার কথা প্রত্যেক রাজ্য সরকারকে জানিয়েছিল কেন্দ্র। তারপরেই এক বিশাল আয়তন বিমানের হ্যাঙ্গারের (যেখানে বিমান রাখা হয়) মতো দেখতে বিশালাকার কোয়রান্টাইন সেন্টার তৈরি করছে অসম সরকার। কোভিভ-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের রাখা হবে সেই সেন্টারে। তৈরি হওয়া এই সেন্টারের ছবি বৃহস্পতিবার সকালে নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

৭০০ ব্যক্তিকে এক সঙ্গে রাখা যাবে এই কোয়রান্টাইন সেন্টারে। গুয়াহাটির সরুসোজাই স্পোর্টস কমপ্লেক্সে তৈরি করা হচ্ছে এই সেন্টার। এই সেন্টার নিয়ে অসমের মুখ্যমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, ‘‘গুয়াহাটির সরুসোজাই স্পোর্টস কমপ্লেক্সে তৈরি করা হচ্ছে বিশাল কোয়রান্টিন সেন্টার। ৭০০ লোককে একসাথে রাখা যাবে এখানে। প্রস্তুতি কেমন চলছে, তা দেখতে আজ সকালে গিয়েছিলাম। এক সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে এটি।’’ আক্রান্ত ছাড়াও সেখানে প্রায় ২০০ চিকিৎসক থাকার মতো অ্যাপার্টমেন্টও ভাড়া করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত অসমে কোনও করোনা পজিটিভ রোগীর সন্ধান মেলেনি।

https://twitter.com/himantabiswa/status/1243041921443872769

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment