বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের ঘরে ভাঙন ধরালেন অর্জুন, পদ্ম শিবিরে যোগ ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীর

TMC Leaders joined BJP: লোকসভা নির্বাচন শুরুর আর মাত্র কিছুদিন বাকি। এর আগে ফের একবার ভাঙন তৃণমূল শিবিরে। ব্যারাকপুরে আরও কিছুটা শক্ত হল বিজেপির মাটি। ভোটের ঠিক আগে পদ্ম শিবিরে যোগ দিলেন ব্যারাকপুরের তৃণমূল যুব নেতা প্রিয়াংশু পাণ্ডে (TMC Leaders joined BJP)

জানা গিয়েছে, প্রিয়াংশু একাই নন, এদিন তৃণমূল ছেড়ে বিজেপির হাত ধরেছেন প্রিয়াংশুর স্ত্রী জ্যোতি পাণ্ডে যিনি আবার ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এদিন দুই প্রভাবশালী নেতানেত্রীর বিজেপিতে যোগ দেওয়ায় ভোটের আগে বেশ অস্বস্তিতে পড়ল ঘাসফুল শিবির (TMC Leaders joined BJP)

সম্প্রতি ভোট প্রচার করতে গিয়ে প্রিয়াংশুর বাড়ি গিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূল নেতার বাড়ি বিজেপি নেতার পদধূলি পড়ায়, তা নিয়ে বেশ চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। অর্জুন অবশ্য আগেভাগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তৃণমূল থেকে কিছু নেতা বিজেপিতে আসবেন। আর সেই ইঙ্গিত এবার সত্যি হল (TMC Leaders joined BJP)

এর আগে বেশ জল্পনা জিইয়ে দিয়েই অর্জুন বলেছিলেন, “যুদ্ধে চাণক্যের প্রয়োজন আছে। ছোট ভাই প্রিয়াংশুকে সঙ্গে নেব”। আর এদিন প্রিয়াংশু সস্ত্রীক বিজেপিতে যোগ দেওয়ার পর অর্জুন বললেন, “অপেক্ষা করুন। আরও অনেকে ভোটের আগে বিজেপিতে যোগ দেবেন”। আরও কে কে ভোটের আগে বিজেপিতে যোগ দিতে পারেন, তা নিয়ে চলছে জল্পনা।

তবে প্রিয়াংশু বা তাঁর স্ত্রীর এভাবে দলবদলের বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখতে নারাজ ঘাসফুল শিবির। স্থানীয় তৃণমূল নেতার মতে, প্রিয়াংশুর দলে তেমন গুরুত্ব নেই। উনি বরাবরই অর্জুনের ঘনিষ্ঠ ছিলেন (TMC Leaders joined BJP)। এই দলবদলের জেরে তৃণমূলে কোনও প্রভাব পড়বে না বলেই দাবী স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনের আগে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। তবে একুশের বিধানসভা নির্বাচনের পর আবার তিনি তৃণমূলে ফেরেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ঘটেছে আগের ঘটনার পুনরাবৃত্তি। এবারের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে অর্জুনকে টিকিট না দিয়ে প্রার্থী করা হয় সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। ফলে রাগে, ক্ষোভে ফের বিজেপিতেই ভিড়েছেন অর্জুন। বিজেপির হয়ে ভোটে লড়ছেন ব্যারাকপুর থেকে। সেই কেন্দ্রে শেষ হাসি কে হাসেন, এখন সেটাই দেখার! 

আরও অন্যান্য খবর