Manifesto of BJP for 2024 Lok Sabha Election: নববর্ষের সকালেই বড় চমক দিল বিজেপি। প্রকাশিত হল লোকসভা নির্বাচনের জন্য গেরুয়া শিবিরের ইস্তেহার (Manifesto of BJP for 2024 Lok Sabha Election)। এই ইস্তেহারের প্রচ্ছদে বড় বড় করে লেখা, “মোদী কী গ্যারান্টি”। এই প্রতিশ্রুতি যে আসলে মোদীরই প্রতিশ্রুতি, তেমনটাই বোঝাতে চাইল বিজেপি।
এদিন ইস্তেহারপত্র প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “নারী শক্তি, যুব শক্তি, কৃষক শক্তি এবং গরিবদের উন্নয়নই মূল লক্ষ্য বিজেপির। যাঁদের কেউ গুরুত্ব দেয় না, মোদি তাঁদের পুজো করে। এটাই বিজেপির সংকল্পপত্রের আত্মা। এটা বিকশিত ভারতের সংকল্প পত্র (Manifesto of BJP for 2024 Lok Sabha Election)”।
প্রধানমন্ত্রীর কথায়, এই সঙ্কল্পপত্রে (Manifesto of BJP for 2024 Lok Sabha Election) গরিব কল্যাণের অনেক যোজনার কথা উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, বিজেপি সরকার ফের ক্ষমতায় এলে আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু থাকবে। সম্পূর্ণ পুষ্টিতে ভরা হবে সেই খাবার।
এই ইস্তেহারে (Manifesto of BJP for 2024 Lok Sabha Election) জানানো হয়েছে, সূর্যঘর প্রকল্প নিয়ে বেশ সাড়া পড়েছে। পরবর্তীতে এই যোজনা আরও প্রসারিত করা হবে। ঘরে ঘরে বিদ্যুৎ তৈরি হলে মাশুল আর লাগবে না। অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে রোজগার করতে পারবে। ইলেকট্রিক যানবাহন বিনামূল্যে চার্জিং করা যাবে।
মধ্যবিত্তদের বিশেষ করে বয়স্কদের মধ্যে বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে চিকিৎসার খরচ কোথা থেকে আসবে। বিজেপির এই সঙ্কল্পপত্রে (Manifesto of BJP for 2024 Lok Sabha Election) বলা হয়েছে, ৭০ বছর বয়সের বেশি বয়সের সমস্ত মানুষকে আয়ুষ্মান যোজনার আওতায় আনা হবে।
এই ইস্তেহারপত্র (Manifesto of BJP for 2024 Lok Sabha Election) অনুযায়ী, গত ১০ বছরে মুদ্রা যোজনার মাধ্যমে নতুন উদ্যোগপতি তৈরি করা হয়েছে। কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। মুদ্রা যোজনায় এতদিন পর্যন্ত সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ঋণ নেওয়া যেত। এখন থেকে ২০ লক্ষ টাকা ঋণ নেওয়া যাবে। ।
এই সঙ্কল্পপত্রে (Manifesto of BJP for 2024 Lok Sabha Election) এও জানানো হয়েছে যে বন্দে ভারতের তিনটে মডেল আনা হবে। সেগুলি হল- বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত চেয়ারকার আর বন্দে ভারত মেট্রো। আমদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে। আগামী দিনে উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে একটি করে বুলেট ট্রেন প্রকল্প শুরু করা হবে বলে জানানো হয়েছে।





