Ram Navami in Ayodhya Ram Mandir: আগামী ১৭ এপ্রিল রয়েছে রামনবমী। এটিই রামলালার প্রথম রামনবমী। ফলে এই দিনটিকে বিশেষ করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন অযোধ্যার রামমন্দিরে (Ram Navami in Ayodhya Ram Mandir) তৈরি হবে নতুন বিশেষ রেকর্ড। ফলে এই সময় চলছে প্রস্তুতি।
এবারে অযোধ্যার রামমন্দিরে প্রথম রামনবমী (Ram Navami in Ayodhya Ram Mandir)। আর এই দিনটিকে বিশেষ করে তোলার জন্য নেওয়া হল বিশেষ উদ্যোগ। জানা গিয়েছে, দেবরাহা হংস বাবা ট্রাস্টের তরফে এবারের রামনবমীতে অযোধ্যার রামমন্দিরে পাঠানো হবে ১ লক্ষ ১১ হাজার ১১১ কেজি লাড্ডু।
জানা গিয়েছে, সেই লাড্ডু উৎসর্গ করা হবে রামলালার উদ্দেশে। এরপর সেই লাড্ডু প্রসাদ হিসেবে বিলিয়ে দেওয়া হবে ভক্তদের মধ্যে। রামলালার প্রথম রামনবমী (Ram Navami in Ayodhya Ram Mandir) বলে কথা, কিছু বিশেষ উদ্যোগ তো থাকবেই। জানা গিয়েছে, এদিন রামমন্দিরে ভিআইপি প্রবেশও বন্ধ করা হয়েছে।
দেবরাহা হংস ট্রাস্টের তরফে জানানো হয়েছে, তারা প্রতি সপ্তাহেই দেশের নানান মন্দিরেই লাড্ডু প্রসাদ পাঠান। কাশী বিশ্বনাথ মন্দির, তিরুপতি বালাজি মন্দিরে পাঠানো হয় লাড্ডু। এবার রামনবমী উপলক্ষ্যে অযোধ্যার রামমন্দিরের রামলালার উদ্দেশে পাঠানো হবে ১ লক্ষ কেজিরও বেশি লাড্ডু (Ram Navami in Ayodhya Ram Mandir)।
প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি তৈরি হয়েছিল এক ইতিহাস। ৫০০ বছর পর নিজের জন্মভূমিতে ফেরেন শ্রীরাম। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয় অযোধ্যার রামমন্দিরের। প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। উদ্বোধনের দিনও দেবরাহা হংস ট্রাস্টের তরফে রামমন্দিরে পাঠানো হয়েছিল ৪০ হাজার লাড্ডু। আর এবার রামনবমী (Ram Navami in Ayodhya Ram Mandir) উপলক্ষ্য আসছে ১ লক্ষ কেজিরও বেশি লাড্ডু।





