‘ওদের এখন লোক জড়ো করার জন্য নাচতে হচ্ছে’, আদিবাসীদের সঙ্গে নাচ নিয়ে ফের মমতাকে নিশানা দিলীপের

Dilip Ghosh attacked Mamata Banerjee: এর আগেও একাধিকবার নানান বিতর্কিত মন্তব্যের জেরে  চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করার কারণে (Dilip Ghosh attacked Mamata Banerjee) তাঁকে শোকজ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফেও। কিন্তু দিলীপ রয়েছেন দিলীপেই। তিনি যে বিতর্কিত মন্তব্য করতে পিছপা হবেন না, তা তাঁর মন্তব্যেই স্পষ্ট। ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh attacked Mamata Banerjee)

আজ, সোমবার বর্ধমানের সদরঘাটে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। দামোদরের ঘাটে চৈত্র ছটের জন্য যে সমস্ত ভক্তরা এসেছিলেন, তাদের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। এরপর যোগ দেন তেলিপুকুরের চা চক্রে। সেখান থেকে ফের একবার মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন তিনি (Dilip Ghosh attacked Mamata Banerjee)

এদিন দিলীপ ঘোষের মন্তব্য উঠে আসে উত্তরবঙ্গে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদিবাসীদের সঙ্গে নাচের প্রসঙ্গ। সেই ঘটনারই কটাক্ষ করে দিলীপ বলেন (Dilip Ghosh attacked Mamata Banerjee), “ওদের লোক জড়ো করতে গেলে নাচতে হচ্ছে। মুখ্যমন্ত্রীও নাচছেন, ওখানকার ক্যান্ডিডেটও নাচছে। রাস্তার ধারে নেচে লোক জড়ো করছেন। আমরা যেখানে যাচ্ছি এমনিতেই লোক জড়ো হয়ে যাচ্ছে”।

এদিন তিনি বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী তাঁর প্রতিপক্ষ কীর্তি আজাদকেও নিশানা করতে বাদ দেন নি। দিলীপ বলেন, “রাজনীতি, ব্যাট, বল, ক্যারাটে সবই করি, তাই আমার সামনে সবাই আসতে ভয় খায়। যত দিন যাচ্ছে তত ফিকে যাচ্ছেন কীর্তি আজাদ, কারণ উনিতো রিটায়ার্ড এবং টায়ার্ড ম্যান। উনি এখন বুঝতে পারছেন এখানকার জনতা ওঁকে নিচ্ছে না। ওঁর পার্টির লোকেরাই ওঁর সঙ্গে বেরোচ্ছেন না। আমরা মানুষের সঙ্গে আছি, আমাদের সঙ্গে মানুষ আছে। পঞ্চায়েতে এখানে পুলিশ ও গুন্ডা দিয়ে ভোট লুঠ করা হয়েছে, সামনের পঞ্চায়েতে দেখবেন আমরা ওদের বাড়ি থেকে বেরোতে দেব না”।

এরপর ফের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিজেপি প্রার্থী (Dilip Ghosh attacked Mamata Banerjee) বলেন, “উনি কিছুই করেননি, মোদীজি হাইওয়ে করেছেন, চন্দ্রযান করেছেন। উনি করেছেন বলেই আজ উদ্বোধন করছেন। এয়ারপোর্ট, ট্রেন উদ্বোধন করছেন। মমতা খালি রাস্তায় হাঁটছে টাকা দাও টাকা দাও করে”।

তবে তৃণমূলের তরফে দিলীপ ঘোষের এই আক্রমণকে (Dilip Ghosh attacked Mamata Banerjee) ভালো চোখে নেওয়া হয়নি। তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস এই প্রসঙ্গে বলেন, “জনপ্রতিনিধি হওয়ার আগে বাংলার শিক্ষা সংস্কৃতি শিখতে হবে। আসলে উনি এসব শেখেননি। তাই এসব আলগা কথা বলছেন । আমরা কমিশনে যাব”।

RELATED Articles