ফিরল গার্ডেনরিচের স্মৃতি! তাসের ঘরের মতো ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু ২ জনের, আহত একাধিক

Building Collapse: কলকাতার গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনার স্মৃতি এখনও সকলের মনে দগদগে। এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনার কথা সামনে এল। তাসের ঘরের মতো যেন ধসে পড়ল আস্ত একটা বিল্ডিং (Building Collapse)

কম দামী নির্মাণের সামগ্রী, বহুতল নির্মাণে ঠিকঠাক পরিকল্পনা না থাকা, এসব কারণের জন্যই গতকাল, রবিবার ভেঙে পড়েছে এই নির্মীয়মাণ বহুতল (Building Collapse), এমনটাই খবর। আর এর মাশুল দিতে হল তরতাজা দুই প্রাণকে। জানা গিয়েছে বাড়ির এই ছাদ ভেঙে পড়তেই স্থানীয়রা ছুটে আসেন। বিল্ডিং ধসে পড়ার কারণে ভিতরে আটকে গিয়েছিলেন ১৮ জন শ্রমিক।  

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। সূত্রের খবর, ৪-৫টি জেসিবি এনে ধ্বংসস্তূপ সরানো হয়। বিল্ডিংটি যখন ভেঙে পড়ে (Building Collapse), সেই সময় এর নীচে চাপা পড়ে গিয়েছিলেন ১৮ জন শ্রমিক। তারা সকলে সেই সময় কাজ করছিলেন এখানে। তাদের সকলকেই রবিবার রাতেই বের করে আনা হয় ধ্বংসস্তূপ থেকে। জানা গিয়েছে, এদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে আর ১ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাটি কলকাতায় নয়, ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফনগরে।

জানা গিয়েছে, স্থানীয়রাও উদ্ধারকারী দলের সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগান (Building Collapse)। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতরা যাতে সেরা চিকিৎসা পায়, এমনটাই নির্দেশ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত মাসেই কলকাতার গার্ডেনরিচে ভেঙে পড়েছিল একটি নির্মীয়মাণ বহুতল (Building Collapse)। ১৩ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। বেআইনি নির্মাণের কারণেই ভেঙে পড়েছিল ওই বহুতল, এমনই অভিযোগ ওঠে। সেই ঘটনাকে ঘিরে রাজ্য ও রাজনীতি উত্তাল হয়। বিরোধীরা আক্রমণ শান্য শাসক দল তৃণমূলকে। সেই ঘটনার রেশ এখনও কাটে নি। এবার নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে।

RELATED Articles