Lakshmir Bhandar will close: সামনেই লোকসভা নির্বাচন। প্রথম দফার ভোটের আর ৩ দিন বাকি। এই মুহূর্তে স্মস্র রাজনৈতিক দলের মধ্যেই চলছে তুখোড় ভোটপ্রচার। আর এবারের ভোটে তৃণমূলের বড় অস্ত্র হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলা ভোটবাক্সে কব্জা বসাতে চায় ঘাসফুল শিবির। কিন্তু সেই প্রকল্প নাকি এবার বন্ধ হওয়ার পথে (Lakshmir Bhandar will close)?
একুশের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের জন্য শুরু হয়েছিল এই প্রকল্প। বিধানসভা ভোটে জিতে নিজের প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্প শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে এই প্রকল্পে রাজ্যের মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা ও তফশিলি জাতির মহিলারা প্রতি মাসে পেতেন ১০০০ টাকা। তবে এবার চলতি মাস থেকে বেড়েছে এই প্রকল্পের টাকা। এপ্রিল থেকে রাজ্যের মহিলারা এই প্রকল্পে পাচ্ছেন মাসিক ১০০০ টাকা ও তফশিলি জাতির মহিলারা পাচ্ছেন ১২০০ টাকা। কিন্তু সত্যিই কী এই প্রকল্প তাহলে বন্ধ হওয়ার পথে (Lakshmir Bhandar will close)? কী ঘটল হঠাৎ?
লোকসভা নির্বাচনের ঠিক আগে এমন এক খবর আসায় বেশ চিন্তায় রাজ্যের মহিলারা। তবে এমন কোনও ঘোষণা কিন্তু রাজ্য সরকার করে নি। আগামী তিনমাসের মধ্যে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে (Lakshmir Bhandar will close), এমন দাবী করলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী। তৃণমূলের তরফে দাবী করা হয়েছে, কোচবিহারের এক জনসভা থেকে এমন বক্তব্য রেখেছেন বিজেপি নেত্রী। এই ঘটনার একটি ভিডিও-ও শেয়ার করা হয়েছে তৃণমূলের তরফে (এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)।
গতকাল, সোমবার কোচবিহারের দিনহাটায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা চলাকালীন বিজেপির মহিলা মোর্চা নেত্রীকে এমন দাবী করতে শোনা যায়। এই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আগামী তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar will close)। আমরা ভিক্ষা চাই না। আমরা স্বনির্ভর হতে চাই। এই লোকসভা নির্বাচনে ৩৫টি আসন নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে এই সরকার ২০২৫ সালের মধ্যে পড়ে যাবে”। আর তাঁর এই মন্তব্যে হইচই পড়ে যায় রাজ্যে। তৃণমূলের তরফে এই ঘটনার নিন্দা করা হয়েছে। তাদের দাবী এমন বিভ্রান্তিমূলক মন্তব্য করে রাজ্যের মহিলাদের ভয় দেখাচ্ছেন বিজেপি নেত্রী।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ভোট প্রচারে শুভেন্দু অধিকারী দাবী করেছিলেন, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ৩০০০ টাকা দেওয়া হবে বলে দাবী করেছিলেন বিরোধী দলনেতা। কিন্তু তাহলে তাঁরই দলের নেত্রী কেন বলছেন তিনমাসে প্রকল্প বন্ধ করার কথা (Lakshmir Bhandar will close), তা নিয়ে উঠেছে প্রশ্ন।





