আগামী ১৭ এপ্রিল রয়েছে রামনবমী। এবারের রামনবমী তিথিতে নানান শুভ যোগের সংযোগ ঘটবে। এমন সংযোগ তৈরি হয়েছিল রামের জন্মকালেও। শাস্ত্র অনুযায়ী, চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে কর্কট লগ্ন, অভিজীত মুহূর্তে জন্মগ্রহণ করেন রামচন্দ্র। এবারের রাম নবমীতেও এমন সংযোগ তৈরি হবে। এদিন আবার গজকেশরী যোগের প্রভাবও থাকবে।
রাম নবমীর দিন তৈরি হচ্ছে এই দুর্লভ যোগ। এই সময় শুক্র নিজের উচ্চ রাশিতে অবস্থান করে মালব্য রাজযোগ তৈরি হবে। এমন পরিস্থিতিতে এ বারের রামনবমীতে জন্মগ্রহণকারী শিশু বিশেষ গুণের অধিকারী হবে। রামনবমীতে তৈরি হওয়া এই বিরল যোগ ৩ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ।
সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
তুলা রাশি
এবারের রাম নবমীতে রামের আশীর্বাদে আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে এই রাশির জাতক-জাতিকাদের। এদের নতুন বাড়ি, গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে এই সময়। এই সময় অর্থ দান করলে শুভ ফল লাভ করবেন এরা। অসহায়দের সাহায্য করা উচিত এই সময়। কেরিয়ারে উন্নতির নতুন সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
কর্কট রাশি
রামের বিশেষ আশীর্বাদ থাকবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময় রামের আশীর্বাদে দারুণ ভালো সুযোগ লাভ করবেন এরা। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের এমন কোনও ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, যার দ্বারা ভবিষ্যতে লাভ পাবেন এরা। পারিবারিক জীবনে উন্নতি ঘটবে। সমাজে মান-সম্মান বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।
মকর রাশি
এই রাশির জাতক-জাতিকারা রামের আশীর্বাদে নানান সমস্যা থেকে মুক্তি পাবেন। এই সময় প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে এদের। উন্নতির পথ প্রশস্ত হবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের। কারোর কাছ থেকে এই সময় উপহার পেতে পারেন এরা। সমাজে সম্মানিত হবেন এই রাশির জাতক-জাতিকারা। ধন বৃদ্ধির প্রবল যোগ রয়েছে এই সময়।





