Sandeshkhali women shared horrified story: সন্দেশখালি! বিগত কয়েকমাস ধরে এই নামটা রাজ্যে বড় বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। একাধিক অভিযোগ উঠে এসেছে এই সন্দেশখালি থেকে। জমি-বাড়ি জোর করে দখল থেকে মহিলাদের উপর নির্যাতন, শ্লী’ল’তা’হা’নি কোনও অভিযোগই বাদ নেই। এবার সেই অত্যাচারের কাহিনী বর্ণনা করলেন সন্দেশখালির মহিলারা (Sandeshkhali women shared horrified story)।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে ইডি পৌঁছয় সন্দেশখালি শেখ শাহজাহানের বাড়ি তল্লাশিতে। কিন্তু সেখানে হামলার মুখে পড়তে হয় তাদের। সেই সময় থেকে পলাতক ছিলেন শাহজাহান। ৫৫ দিন পর গ্রেফতার করা হয় তাঁকে। ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে গর্জে ওঠেন সন্দেশখালির মহিলারা (Sandeshkhali women shared horrified story)।
তারা অভিযোগ করেন, শাহজাহানের সাগরেদরা তাদের শ্লী’ল’তা’হা’নি করেছে। রাতবিরেতে তাদের পিঠে বানানোর নাম করে ডেকে নিয়ে যাওয়া হত পার্টি অফিসে। ভোরবেলা বাড়ি ছেড়ে দিয়ে যাওয়া হত। শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে ধ’র্ষ’ণে’র অভিযোগ ওঠে (Sandeshkhali women shared horrified story)। তাঁর সাগরেদদেরও গ্রেফতার করা হয়। আপাতত ইডির হেফাজতে রয়েছেন শাহজাহান।
এবার গতকাল, শুক্রবার মঙ্গলকোটে বিজেপির মহিলা মোর্চার নারীশক্তি সম্মেলন থেকে ফের একবার শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সুর চড়ান সন্দেশখালির মহিলারা (Sandeshkhali women shared horrified story)। কীভাবে তারা সেখানে দিন কাটিয়েছেন, কীভাবে দিনের পর দিন তাদের উপর নির্যাতন করা হয়েছে, সেই কথাই জানালেন তারা। এক মহিলা বলেন, “স্বামীদের বলা হত, বউ দিনের বেলা তোমার হতে পারে, কিন্তু রাতের বেলা শাহজাহান বাহিনীর”।
অন্য এক মহিলা জানান, “আমাদের স্বামীদের যখন-তখন ডেকে নিয়ে যেত। বলত, তোদের বউদের পাঠিয়ে দিবি। ২০১৯ সালে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। কোনওরকমভাবে আমি ছুটে পালিয়ে এসেছি” (Sandeshkhali women shared horrified story)। তারা এও জানান যে শাহজাহান ও তাঁর সাগরেদরা জেলবন্দি থাকলেও এখনও তারা আতঙ্কে ভোগেন। এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না।
বলে রাখি, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির সবথেকে বড় হাতিয়ার হল এই সন্দেশখালি ইস্যু। সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ যিনি প্রথম সংবাদমাধ্যমের সামনে শাহজাহানের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখিয়েছিলেন, সেই রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাঁকে ফোন করে সাহস জুগিয়েছেন। সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ইস্যুকে পাথেয় করেই তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাইছে বিজেপি। আর এবার ফের একবার শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সুর চড়ালেন সন্দেশখালির মহিলারা (Sandeshkhali women shared horrified story)।






