পণ্যবাহী ট্রাকে চেপে বাড়ি ফিরছিলেন ৩০০ শ্রমিক, আটক পুলিশের

দেশজোড়া লক ডাউনে সমস্ত যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় নেই পরিবহণের কোনওরকম ব্যবস্থা। অগত্যা বাড়ি ফিরতে মরিয়া হয়ে অত্যাবশ্যকীয় পণ্যের ট্রাকে চেপে বসলেন ৩০০ শ্রমিক! কন্টেনারে ঢুকে পড়লেন। তবে শেষরক্ষা হল না। ধরা পড়ে গেলেন পুলিশের হাতে।

ঘটনাটি গতকালের। তেলঙ্গানা থেকে রাজস্থানে যাওয়ার অত্যাবশ্যকীয় পণ্যের দুটি ট্রাক থেকে ওই ৩০০ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁদের বাড়ি রাজস্থানে। কাজের সূত্রে তেলঙ্গানায় এসেছিলেন তাঁরা।

লক ডাউন অবস্থায় তেলঙ্গানাতেই আটকে পড়েন ওই শ্রমিকরা। লকডাউনের জন্য বন্ধ হয়ে যায় কাজও। অন্যদিকে পরিবহন মাধ্যমও বন্ধ হয়ে যাওয়ায় তারা কি করে বাড়ি ফিরবেন, বুঝতে পারছিলেন না। ভিন রাজ্য থেকে স্বাভাবিকভাবেই তীব্র অসুবিধায় পড়েন তাঁরা। আর তাই বাধ্য হয়েই বাড়ি ফেরার জন্য বেছে নিতে হয় এই বিপজ্জনক উপায়।

পুলিশ জানিয়েছে, ট্রাক চালকদের প্রশ্ন করায় সদুত্তর দিতে পারেননি তাঁরা। এরপরেই ওই ট্রাকগুলি তল্লাশি করেন পুলিশ অফিসাররা। তখন খোঁজ মেলে ওই শ্রমিকদের।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, চালক-সহ ট্রাকগুলিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ওই ৩০০ জন শ্রমিককে নিয়ে কী করবে তা নিয়ে ধন্দে পুলিশ।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর