বিশ্বের মোট ৬৪টি দেশকে ১৭৪ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪,০০০ কোটি টাকা আর্থিক সাহায্য করবে বলে জানাল আমেরিকা। এর সাথে ভারতকে অতিরিক্ত ২.৯ মিলিয়ন ডলার বা ২২ কোটি টাকা দেবে বলে ঘোষণা করেছে ট্রাম্প সরকার।
গত মাসেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে ১০০ মিলিয়ন ডলার বা ৭৫০ কোটি টাকা দেবে বলে জানিয়েছিল আমেরিকা। মূলত বিশ্বের যে ৬৪টি দেশের প্যানডেমিক করোনাভাইরাসের শিকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই দেশগুলোর জন্যই এই আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে তারা।
ল্যাবরেটরি, কোয়ারান্টাইন সেন্টার বানানোর মাধ্যমে করোনা মোকাবিলায় আরও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে এই আর্থিক সাহায্য করা হচ্ছে।
ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (USAID) ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বনি গ্লিক এই আর্থিক প্যাকেজের কথা জানিয়েছেন। গোটা বিশ্বজুড়ে বহু দশক ধরে আমেরিকা স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কাজ করে চলেছে বলে দাবি তাঁর।
ভারতীয় উপমহাদেশের দেশগুলির অর্থাৎ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ ও আফগানিস্তানের জন্য এই আর্থিক প্যাকেজ আমেরিকার।





