Sukanta Majumdar react on Sandeshkhali incident: গতকাল, শুক্রবার ছিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। একদিকে যখন ভোট নিয়ে রাজ্যের তিন প্রান্ত উত্তপ্ত সেই সময় রাজ্যের অন্য এক প্রান্তে ঘটে গেল এক ঘটনা। আর সেই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য রাজনীতিকে। সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের ডেরা থেকে উদ্ধার হয়েছে বোমা, কার্তুজ। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar react on Sandeshkhali incident)।
সন্দেশখালি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সুকান্ত বলেন, “আমি আর শুভেন্দু অধিকারী পিঠে বোঝা নিয়ে গিয়েছিলাম। দিলীপ ঘোষ গর্ত খুঁড়ে রেখেছিল আগে থেকে। রাহুল সিনহা টর্চ ধরেছিল। আর সুকান্ত-শুভেন্দু একটা একটা করে অস্ত্র রেখেছিলাম ওখানে। আর পাশ থেকে লুকিয়ে দেখেছিল কুণাল ঘোষ” (Sukanta Majumdar react on Sandeshkhali incident)।
কিন্তু কেন এমন মন্তব্য করলেন সুকান্ত (Sukanta Majumdar react on Sandeshkhali incident)?
আসলে, সন্দেশখালি থেকে বোমা, কার্তুজ উদ্ধারের পর থেকেই বিরোধীরা বিশেষ করে বিজেপি বারবার এই নিয়ে তোপ দেগেছে তৃণমূলকেই। সেই কারণেই এই ঘটনায় সুর চড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন, “নাটকীয়তা তৈরি করার জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য এনএসজি নামানো হচ্ছে। সন্দেশখালি ইস্যুকে অক্সিজেন দেওয়ার চেষ্টা হচ্ছে। অস্ত্র কারা রেখে গেল সেটা দেখতে হবে। নাটকীয়তা কারা করতে চায় সেদিকেও নজর দিতে হবে। পুলিশের ইন্টালিজেন্স কী করছিল সেটাও আলোচনার মধ্যে থাকবে”। কুণালকে খোঁচা দিতে এহেন মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার, তেমনটাই মত ওয়াকিবহাল মহলের (Sukanta Majumdar react on Sandeshkhali incident)।
শুধুমাত্র বিজেপিই নয়, সন্দেশখালির এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ শানিয়েছে বামেরাও। তাদের কথায়, “পশ্চিমবঙ্গের মান-সম্মান থাকবে না। রাজ্যটাকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছে। লুঠের টাকা কোটি কোটি। শুধু সন্দেশখালি নয়, আরও অনেক জায়গাতে এই অবস্থা করেছে। সন্দেশখালিতে ধরা পড়ে গিয়েছে”।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ি তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়েছিল ইডি। সেই ঘটনার পর থেকে ৫৫ দিন পলাতক থাকার পর গ্রেফতার হন শাহজাহান। আপাতত জেলবন্দি তিনি। এরপর থেকে সন্দেশখালি বারবার চর্চায় উঠে এসেছে। আর এবার গতকাল, শুক্রবার শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয়েছে বিদেশী আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ। এই ঘটনা নিয়ে নতুন করে শিরোনামে সন্দেশখালি (Sukanta Majumdar react on Sandeshkhali incident)।





