দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বস্তিদায়ক নয়। বেলা বাড়লেই তাপমাত্রা বাড়বে। চিকিৎসকদের মতে দরকার ছাড়া সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাইরে না বেরানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বাইরে বেরোতে হলে ছাতা, জল সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে আগামী চারদিন তীব্র দাবদাহের (temperature increase) জন্য দক্ষিণবঙ্গের ৭ জেলায় লাল সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১১ জেলায় রয়েছে কমলা সতর্কতা। এখনই বঙ্গবাসীর জীবনে স্বস্তির নিঃশ্বাস নেই।
আবহাওয়া দপ্তরের তরফে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া ও দুই বর্ধমান জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। তাপমাত্রা বাড়বে (temperature increase) আরও ১-২ ডিগ্রি। মঙ্গলবার পর্যন্ত তীব্র দাবদাহের দাপট থাকবে। ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। উত্তরের দুই পাহাড়ি জেলা ছাড়া বাকি সব জেলাই পুড়বে অত্যাধিক গরমে।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৪১.৬ ডিগ্রি সেলসিযাস। ১৯৮০ সালে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রার (৪১.৭ ডিগ্রি) কাছাকাছি পৌঁছেছিল। শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির সামান্য কম। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Temperature increase) ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে জানানো হয়েছে। শনিবার এই তাপমাত্রা থাকলে, তা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি হবে।
দক্ষিণবঙ্গে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা (Temperature increase) ৪৬ ডিগ্রি টপকাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার উষ্ণতম অঞ্চল হিসাবে উঠে এসেছিল কলাইকুণ্ডার নাম। দিনের তাপমাত্রা ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। দেশের দ্বিতীয় উষ্ণতম অঞ্চল বাংলার পানাগড়। পানাগড়ের তাপমাত্রা পৌঁছেছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ার তাপমাত্রা ৪৪ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। মঙ্গলবার পর্যন্ত এই তাপমাত্রা খুব বেশি বদলানোর পূ্র্বাভাস নেই।
উপকূল ও কলকাতায় অস্বস্তিকর পরিবেশ রয়েছে। বেড়েছে গরমের দাপট। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবি ও সোমে কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরোবে। দক্ষিণবঙ্গের দাবদাহের চিত্র ফুটে উঠেছে উত্তরবঙ্গেও। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও গরম ও অস্বস্তি বজায় থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের (Temperature increase) সতর্কতা রয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গের দুই জেলায় এখন তাপমাত্রা কিছুটা কম। এমনকি দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।






