‘সব সাজানো ঘটনা, সব মিথ্যে’, ভোটের দিনই সন্দেশখালিতে সিবিআইয়ের অভিযান কেন, বড় প্রশ্ন তুলে কমিশনে নালিশ তৃণমূলের

TMC raised question on CBI operation: গতকাল, শুক্রবার ছিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। আর এদিনই সন্দেশখালিতে অভিযান চালায় সিবিআই। সেখান থেকে তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্র ভাণ্ডার। উদ্ধার হয় কার্তুজ। এই ঘটনায় যখন শাসক দল তৃণমূলকে তোপ শানিয়েছে বিরোধীরা, তেমনই এবার এই ঘটনায় সিবিআইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল (TMC raised question on CBI operation)

এই ঘটনায় নানান তৃণমূল নেতারা পুলিশের ভূমিকা নিয়ে পরশ  তুলেছেন। এবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাল তৃণমূল। তাদের কথায়, এই ঘটনা চিত্রনাট্য সম্পূর্ণ সাজানো। বেছে বেছে এমন দিনে সন্দেশখালিতে অভিযান চালানো হয়েছে যাতে ভোটকে প্রভাবিত করা যায় (TMC raised question on CBI operation)

অভিযানের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল (TMC raised question on CBI operation)। কমিশনের কাছে দু’পাতার চিঠিতে অভিযোগ জানানো হয়েছে। শাসক দলের অভিযোগ, কেন এই অভিযান নিয়ে রাজ্য পুলিশকে কিছু জানানো হল না। কিন্তু মিডিয়া পৌঁছে গেল কী করে? তৃণমূলের দাবী ভোটের মাঝে তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এটা একটা পরিকল্পনা।

এই চিঠিতে তৃণমূলের দাবী, রাজ্য পুলিশ বম্ব স্কোয়াড তৈরি রেখেছিল। কিন্তু রাজ্যের থেকে কোনও সহযোগিতা চাওয়া হয়নি। কমিশনে তৃণমূল জানাল, “আদৌ ঘটনা নাকি পরিকল্পিতভাবে সাজানো, সেটা খতিয়ে দেখা দরকার (TMC raised question on CBI operation)। হতে পারে লোকসভা ভোটকে প্রভাবিত করতেই বেছে বেছে ভোটের দিনেই  সন্দেশখালির প্রসঙ্গ সামনে আনা হল। যদি কিছু ভোটারকেও প্রভাবিত করা যায়”।

এদিন সন্দেশখালির তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয় বেআইনি অস্ত্র ভাণ্ডার। উদ্ধার হয় কার্তুজ। বোমা উদ্ধারের জন্য সেখানে যায় এনএসজি কম্যান্ডো। তবে তৃণমূলের দাবী, এই ব্যক্তির সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক। লিখিত অভিযোগপত্রে কমিশনকে জানানো হয়েছে, সিবিআই যেন নিজেদের বিবৃতি পরিবর্তন করে আর সেখান থেকে তৃণমূলের নাম সরিয়ে নেয় (TMC raised question on CBI operation)

আরও অন্যান্য খবর