রামপ্রসাদের স্লটে নতুন ধারাবাহিক ভক্তির সাগর, রামকৃষ্ণের চরিত্রে দেখা যেতে পারে এই জনপ্রিয় অভিনেতাকে

স্টার জলসার নতুন ধারাবাহিক ভক্তির সাগর-এ (Bhaktir Sagar) বড় রামকৃষ্ণ চরিত্রে অফার করা হয়েছে জনপ্রিয় একজন অভিনেতাকে। কয়েকদিন আগেই জানা গিয়েছিল রামপ্রসাদ ধারাবাহিক শেষ হয়ে তার জায়গায় আসবে রামকৃষ্ণের জীবনী নিয়ে নতুন ধারাবাহিক। দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে এই ধারাবাহিকে বড় রামকৃষ্ণের চরিত্রে অফার করা হয়েছে রামপ্রসাদকে অর্থাৎ সকলের পছন্দ সব্যসাচী চৌধুরীকে। টুডিও সূত্রে খবর অভিনেতা এখনো তার দিক থেকে সহমত জানাননি এই নতুন অফারে। সব্যসাচী নাকি অন্য কোন অভিনেতা কাকে দেখা যাবে বড় রামকৃষ্ণের চরিত্রে? তা জানতে উৎসুক হয়ে আছে দর্শকেরা।

জানা গেছে সাধক রামপ্রসাদের গল্প এ শেষ হওয়ার পরই এই স্লটে শুরু হয়েছে এই মেগা ধারাবাহিক। প্রযোজনায় রয়েছে চুরিদার ফিল্ম। গত সপ্তাহে ভক্তির সাগর (Bhaktir Sagar) ধারাবাহিকের প্রোমোতে কালী রূপে দেখা গেছিল পায়েল দে-কে। যা দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন দর্শকেরা। প্রথমে জানা গিয়েছিল, সব্যসাচীকে রামকৃষ্ণের চরিত্রে আর দেখা যাবে না এই ধারাবাহিকে।

কিন্তু ধারাবাহিক শুরু হতেই গদাধরের মায়ের মুখ পরিবর্তন হয়। এমনকি ধারাবাহিক থেকে সরে দাঁড়ান পায়েল নিজেই। অর্থাৎ এই ধারাবাহিকে তাকে আর মা কালী রূপে দেখতে পাবেন না দর্শকেরা। অপরদিকে, ভক্তির সাগর (Bhaktir Sagar) ধারাবাহিকে মা কালীর ভূমিকায় এই মুহূর্তে দেখা যাচ্ছে রায়তি ভট্টাচার্যকে। তাতেই বিরক্ত প্রকাশ করেছেন দর্শকেরা।

এপ্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘আমার চ্যানেলের সঙ্গে এক বছরের চুক্তি ছিল, সেটা শেষ হয়ে গিয়েছে। আসলে ভক্তির সাগরে (Bhaktir Sagar) আমার মুখটা কোনও টেকনিক্যাল গ্লিচের কারণে চলে এসেছিল, ইচ্ছাকৃত কিছু করা হয়নি। সেটা চ্যানেল ভালো বলতে পারবে। আমি এই চরিত্রটা আর করতে চাইনি”।

ভক্তির সাগর (Bhaktir Sagar) ধারাবাহিকের গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, “প্রোজেক্টটা খুব ইন্টারেস্টিং, রামকৃষ্ণদেব তো আমাদের বাঙালিদের জীবনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। দর্শক আমাকে বা রামপ্রসাদকে যেমন সাপোর্ট করেছেন, চাইব নতুনদেরও তেমনভাবেই সাপোর্ট করুক, ভালোবাসা দিক। ভক্তির সাগর দেখুন নিয়মিত”।

ভক্তির সাগর (Bhaktir Sagar) ধারাবাহিকে গদাধরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের চরিত্র দেখা যাচ্ছে ঋজু বিশ্বাসকে। গদাধরের মা চন্দ্রমণি দেবীর ভূমিকায় দেখা যাচ্ছে মহুয়া হালদারকে। তবে কাকে দেখা যাবে গদাধরের ভূমিকায় তা এখনো চূড়ান্ত হয়নি। গদাধরের দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন সামন্ত্যক দ্যুতি মৈত্র।

আরও অন্যান্য খবর