Sreemoyee Chattoraj-Bratya Basu: গত কয়েকদিন ধরেই একটি বিষয় নিয়ে বিতর্ক চলছেই। ভোট প্রচারে গিয়ে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চম মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমন অপমানজনক ঘটনায় সরব হয়েছে বিরোধীরাও। এবার পালা ব্রাত্য বসুর। কাঞ্চনকে নয়, তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজকে এবার অপমানজনক মন্তব্য করলেন ব্রাত্য বসু (Sreemoyee Chattoraj-Bratya Basu)।
প্রসঙ্গত, কাঞ্চন মল্লিক তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে গেলে তাতে বাধা দেন প্রার্থী। তিনি বলেন, গ্রামের মহিলারা নাকি কাঞ্চনকে দেখে খুব বেশি রিয়্যাক্ট করছেন। সেই কারণে তিনি চান না কাঞ্চন তাঁর সঙ্গে নির্বাচনে যান। ফলে গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দেন তিনি।
এমন ঘটনায় বিরোধী দলের নেতানেত্রী লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ সরব হয়েছেন। এমন অপমানজনক ঘটনার বিরোধিতা করেন তারা। এই বিষয়ে কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ জানিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়ত সেভাবে বলতে চান নি। তিনি হয়ত গরমের কারণে ওরকম রিয়্যাক্ট করে ফেলেছেন। তবে এরই মধ্যে এবার সামনে এল আরও এক বিতর্কমূলক ভিডিও (Sreemoyee Chattoraj-Bratya Basu)।
শ্রীময়ী নিজে জানান, ব্রাত্য বসু তাঁকে নাকি ‘কুচুটে পিসি’ বলে সম্বোধন করেছেন (Sreemoyee Chattoraj-Bratya Basu)। তাঁর এহেন মন্তব্যের পরই বেশ আলোচনা শুরু হয় এই নিয়ে। তবে কথাটা আপাতদৃষ্টিতে শুনতে খারাপ লাগলেও, ঘটনাটা কিন্তু সম্পূর্ণ আলাদা।
শ্রীময়ী জানান, তিনি যখন গতবার পুজোর উদ্বোধনে গিয়েছিলেন, সেই সময় তাঁকে দেখে কেউ বলেছিলেন, “কী কুচুটে পিসি, চলে এসেছ?” সেটা শুনে ব্রাত্য বসু শ্রীময়ীকে প্রশ্ন করেছিলেন, “তুমি কুচুটে পিসি” (Sreemoyee Chattoraj-Bratya Basu)? আর তা নিয়ে বেশ হাসাহাসি করতে শোনা যায় অভিনেত্রীকে।
শ্রীময়ী জানান, সেই সময় তিনি একটি ধারাবাহিক করছিলেন, যাতে তাঁর চরিত্রের নাম ছিল ফুল পিসি আর চরিত্রটি ছিল নেগেটিভ। সেই কারণেই তাঁকে দেখে কুচুটে পিসি বলেছিলেন একজন। তবে এহেন সম্বোধনে যে তিনি কিছুই মনে করেন নি, এও খোলসা করে দেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj-Bratya Basu)।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!