এ সপ্তাহের বেঙ্গল টপার পজিশনে টপার হল জি বাংলারই দুটি ধারাবাহিক। তার মধ্যে নিম ফুলের মধু (Neem Phooler Madhu) অন্যতম। দুটি ধারাবাহিকই একসঙ্গে এনেছে ৭.৭ রেটিং। নিম ফুলের মধুর মহাপর্ব কিন্তু সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। পর্ণা-সৃজনের সন্তানের জন্ম, পর্ণার ডেলিভারির সময় প্রাণ সংশয়, বাবুর মায়ের নাতনিকে না মেনে নেওয়া, সব মিলিয়ে মহাপর্ব ছিল জমজমাট। আর তাতেই দর্শকদের মন কেড়েছে। এই ধারাবাহিকের অন্যতম চরিত্র রুচিরা।
সাক্ষাৎকারে কথা বললেন নিম ফুলের মধুর (Neem Phooler Madhu) রুচিরা অর্থাৎ সৌমি। সাক্ষাৎকারে কলকাতা তীব্র দাবদাহের কথা উঠে এসেছে। অভিনেত্রী বলেছেন, এই গরমে খুব কষ্ট হচ্ছে এসি ছেড়ে বেরোতেই পারছি না। সবচেয়ে বেশি খারাপ লাগছে আমরা তো তাও এসির মধ্যে থাকছি যারা পথে ঘাটে ঘুরে ঘুরে কাজ করে, যারা ফুটপাতে থাকে তাদের জন্য বেশি কষ্ট হচ্ছে তাদের কি অবস্থা এই গরমে।
কিভাবে নিম ফুলের মধুর (Neem Phooler Madhu) মেকআপ রুমে সময় কাটানো অভিনেতা অভিনেত্রীরা সেই কথা উঠেছে সৌমির সাথে সাক্ষাৎকারে। শুটিংয়ের ফাঁকে অবসর সময় খেলা হয় উনো। অভিনেত্রী জানান, “আজ আমি একা রয়েছি তবে এই আমাদের ধারাবাহিকে একজন ক্ষুদে সদস্য আমাদের জয়েন করেছে। পুটি আমাদের কোন পার্টনার আমরা আগে উনো খেলতাম কিন্তু ওই খুদে সদস্য এখন আমার সবথেকে প্রিয় উনো পার্টনার। আমরা সবাই উনো খেলি। খেলে,গল্প করে, আড্ডা করে সময় কাটিয়ে দিই। আমি আর শৈলী মিলে পুটিকে উনো খেলা শিখিয়েছি। এখন ওই আমাদের হারিয়ে দেয়।”
নিম ফুলের মধুর (Neem Phooler Madhu) মেকআপ রুম সব সময় হ্যাপেনিং থাকে। কার সাথে সবচেয়ে বেশি ভাইভ ম্যাচ করেছে পর্দার রুচিরার, এ প্রশ্নের উত্তরে সাক্ষাৎকারে অভিনেত্রী বলছেন, “আমার সাথে এ কারণে ওরকম খারাপ সম্পর্ক নেই আমার সাথে পল্লবীদের ভালো সম্পর্ক, মানসী দি, অরিজিতা দি, পুটি সবার ভালো সম্পর্ক আমার সাথে। সবার সাথে হেসে খেলে রয়েছি।” “মেকআপ রুমের এমন অবস্থা আমরা রিলস করতেও পারছি না, মাঝে মাঝে রিলস করা মিস করছি” বলছেন সৌমি। অভিনেত্রী জানাচ্ছেন, “আমার সোশ্যাল মিডিয়ায় আমি প্রচুর রিলস শেয়ার করি সেখানে অনেকে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে। দর্শকেরা দেখতেও পছন্দ করে সেগুলো, অনেক দিন হয়ে গেল করা হচ্ছে না।”
নিম ফুলের মধু (Neem Phooler Madhu) ধারাবাহিকে রয়েছিল চরিত্রটি কেমন লাগে সৌমির। সে প্রশ্নের উত্তরে তিনি জানান, “রুচিরা ও সৌমি হুবহু একই রকম। আমি সৌভিক দাকে বলেছিলাম তুমি যখন ক্যারেক্টারটা লিখেছিলে তখন কি আমার কথা ভেবে লিখেছিলে। সৌভিকদা তাই বলেছিল যে আমি সৌমির সাথে মিশে যা বুঝেছি তাই রুচিরার মধ্যে পুট করেছি।”
বাস্তব জগতে সৌমি কী প্রেম করছেন এই প্রশ্নের উত্তর খোলসা করতে চাননি অভিনেত্রী। তিনি বলেছেন, “আমি এসব নিয়ে ভাবি না এসব কখনো নিজের উপর থাকে না। ডেস্টিনিতে যা থাকবে তাই হবে। আমি প্রচন্ডভাবে কারমা, ডেসটিনি বিলিভার। আমি মনে করি টাইমের এগেনস্টে কিছু হয় না, সময় আসবে তখন তোমাকে দিয়ে যা করাবে, তাই হবে।”
তবে নিম ফুলের মধুর পর্দায় (Neem Phooler Madhu) অনেক কম সময় চয়নকে পায়ে রুচিরা। সেই ক্ষোভ কি রয়েছে, সৌমি বলছে, “বর না থাকলে কি করব, আমার সৃজন দা আছে। এতদিন পিকলু ছিল এখন পিকলু নেই এখন সৃজনদা আছে। পর্দা প্রেমের জোয়ারে ভাসা হচ্ছে না চয়নের সাথে।”





