Summer Drink: দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বস্তিদায়ক নয়। বেলা বাড়লেই তাপমাত্রা বাড়বে। চিকিৎসকদের মতে দরকার ছাড়া সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাইরে না বেরানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বাইরে বেরোতে হলে ছাতা, জল সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার পর্যন্ত তীব্র দাবদাহে দক্ষিণবঙ্গের ৭ জেলায় লাল সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১১ জেলায় রয়েছে কমলা সতর্কতা। এখনই বঙ্গবাসীর জীবনে স্বস্তির নিঃশ্বাস নেই। এই অস্বস্তিকর গরমে শান্তি মিলতে অনেকেই খাচ্ছেন বিভিন্ন শরবত। অনেকেই পথ চলতি আখের শরবত, ফলের রস, লস্যি (Summer Drinks) খেয়ে থাকছেন।
এই গরমে শান্তি মিলবে শুধুমাত্র শরবত খেলেই। তাই পথের ধারের আখের শরবত, ফলের রস খাচ্ছেন সকলে। শরীর ঠান্ডা রাখতে এটাই একমাত্র উপায়। তবে কি জানেন আপনার অজান্তে এই কত বড় ভুল করছেন। আপনার শরীরে বড়ো রোগ হতে পারে। পথের ধারের আখের শরবত, ফলের রস, লস্যিতে (Summer Drinks) ব্যবহার করা হচ্ছে মাছের বরফ। কলকাতার রাস্তায় অভিযান চালিয়েছে কলকাতা পুরসভার খাদ্য নিরাপত্তা বিভাগ। আর তাদের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
জানা গেছে, চার নম্বর বরোর উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে অভিযান চালিয়েছিল কলকাতা পুরসভার ‘ফুড সেফটি টিম’। সেখানে দেখা গেছে রাস্তার ধারের শরবতে (Summer Drinks) যে বরফ ব্যবহার করা হচ্ছে তা খাওয়ার যোগ্য নয়। তাদের মধ্যে বেশ কিছু জায়গায় যে বরফ ব্যবহার করা হচ্ছে তা মাছের বরফ, এমনকি একাধিক বরফে ধুলোর আস্তরণ পড়ে রয়েছে।
কলকাতা পুরসভার ফুড সেফটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডা. তরুণ সাঁফুই জানিয়েছেন, “যে ধরনের বরফ এক অংশের ব্যবসায়ী ব্যবহার করছেন তা বাণিজ্যিক বরফ বা ইন্ডাস্ট্রিয়াল আইস।” পুর স্বাস্থ্যদফতরের আধিকারিকরা জানান, “ইন্ডাস্ট্রিয়াল আইস যে ধরনের জলে তৈরি তা খাওয়ার অযোগ্য। টাইফয়েড, জন্ডিসের মতো অসুখ হতে পারে ওই বিষাক্ত বরফ থেকে। অণুবীক্ষণ যন্ত্রের তলায় ওই বরফ ফেললেই ধরা পড়বে কোটি কোটি ব্যাকটিরিয়া।”
কলকাতা পুরসভার স্বাস্থ্যদফতরের আধিকারিকরা জানিয়েছেন, “গোটা গ্রীষ্ম জুড়ে কলকাতা এলাকায় অভিযান চালাবে পুরসভা। দেখা হবে বরফ। যে সমস্ত শরবতের (summer drinks) দোকানে ইন্ডাস্ট্রিয়াল আইসের দেখা মিলবে, সঙ্গে সঙ্গে তা বাজেয়াপ্ত করা হবে। বাণিজ্যিক বরফ নিয়ে সচেতনতা প্রচারে কলকাতার অলিতে গলিতে লিফলেট বিলি করছে পুরসভা ।”





