পর্দায় নতুন দম্পতি যোগমায়া-রেহান, তাদের অফস্ক্রিন কেমিস্ট্রি কেমন জমল, সাক্ষাৎকারে ফুটে উঠল তারও ঝলক

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক যোগমায়া (Jogomaya)। যোগমায়া ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নেহা। দিনমজুর বাবার মেয়ে যোগমায়ার স্বপ্ন আইএএস হওয়া। যোগমায়ার স্বপ্ন সত্যি করতে তাঁকে সঙ্গ দেবেন রেহান । রেহানের চরিত্রে অভিনয় করছেন সৈয়দ আরেফিন। সন্ধে ৬টায় জি বাংলার পর্দায় দেখা যায় এই ধারাবাহিক ।

ধারাবাহিকে (Jogomaya) এখন সদ্য বিয়ে হয়েছে নেহা ও রেহানের। সাক্ষাৎকারে জানালেন তাদের গোপন কথা। বিয়ের পর যোগমায়ার জীবনে কতটা পরিবর্তন হল, এ প্রশ্নের উত্তরে নায়িকা জানান, “যোগমায়া নিজেই পরিবারের সকলের দায়িত্ব একার কাঁধে নিয়ে নিয়েছে। অন্যায় সহ্য করতে পারে না যোগমায়া। বাড়ির বউয়ের উপর হওয়া অত্যাচার মুখ বুঝে মেনে নেয়নি সে। নিজের স্বামীর প্রতি যোগমায়ার ঋণ রয়েছে। কলোনি বাঁচিয়েছে রেহান। এবার তাই চ্যাটার্জী পরিবার বাঁচাবে যোগমায়া।”

সাক্ষাৎকারে রেহান জানাচ্ছেন, “দায়িত্ব নিয়ে সমস্যায় পড়ে গিয়েছে, যোগমায়া। অফস্ক্রিন, অনস্ক্রিন মিলেমিশে গেছে। ‌ সারাক্ষণ স্ক্রিপ্টে (Jogomaya) মুখ গুজে বসে থাকতে দেখা যায় নায়িকাকে। প্রচুর পাতার স্ক্রিপ্ট পড়তে হয়।” রেহান বলেছেন, “আমি যদি জানতাম এত স্ক্রিপ্ট পড়তে হবে তাহলে এই প্রফেশনেই আসতাম না। ‌ আমার একটু কম মনে থাকে। পাশ থেকে বলে দিতেও হয়। ‌হাতে সময় কম থাকে তার মধ্যে সাময়িক অ্যাক্টিং করার জন্য স্ক্রিপ্টটা অবশ্যই দরকার পড়ে। আমি মনে রাখতে একটু কাঁচা, তবে এতদিন ধরে ধারাবাহিক করতে করতে আমার এখন মনে থাকে অনেকটা।” বাস্তব জগতে বিয়ে করেছেন রেহান। সে কথা জানেই না রেহানের অনস্ক্রিন বউ যোগমায়া। নাকি সেটেরই কেউ জানে না তিনি বিয়ে করেছেন।

যোগমায়া ধারাবাহিকের (Jogomaya) নতুন প্রোমো প্রকাশিত হয়েছে চ্যানেলের তরফে। সেখানে দেখা যাচ্ছে মৃত্যুর মুখে রেহান। যোগমায়াকে বাঁচাতে গিয়ে গুলি লাগে রেহানের। যোগমায়া কি তাকে বাঁচাতে পারবে নাকি ধারাবাহিকে দেখানো হবে নায়কের মৃত্যু। বড় টুইস্ট আসতে চলেছে যোগমায়া ধারাবাহিকে। তার জন্য দেখতেই হবে ধারাবাহিকটি।

ধারাবাহিকের (Jogomaya) প্রোমোতে দেখা যাচ্ছে, হাসপাতালের উদ্বোধন করছেন যোগমায়া। সঙ্গে রয়েছে রেহান। উদ্বোধনের দিনই যোগমায়াকে খুনের ছক কষে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু, গুলি লাগে রেহানের বুকেই। এই নিয়ে টানটান পর্ব আসতে চলেছে যোগমায়া ধারাবাহিকে।

আরও অন্যান্য খবর