তীব্র তাপপ্রবাহ থেকে মিলবে সাময়িক স্বস্তি, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দাবদাহ থেকে মুক্তি পাচ্ছে না বঙ্গবাসী

পুরো এপ্রিল মাস জুড়ে তীব্র গরমে হাঁসফাঁস পরিস্থিতি হয়েছিল বঙ্গবাসীর। এবার সেই গরমেই স্বস্তি দিতে বৃষ্টির পূর্বাভাসের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি। ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। তীব্র গরমের (Heatwave) হাত থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছে রাজ্যবাসী। তবুও চরম গরমের সতর্কবার্তা রয়েছে এখনও। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, শনিবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। সোমবার ও মঙ্গলবার রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সাথে বইবে ঝোড়ো হাওয়াও। ৪মে পর্যন্ত তীব্র দাবদাহের সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার বৃষ্টির পূর্বাভাস নেই। তীব্র সতর্কবার্তা জারি করা হয়েছে চরম তাপপ্রবাহের (Heatwave) জন্য। ‌

আজ তাপপ্রবাহের (Heatwave) জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার শনিবার থেকে বৃষ্টি শুরু হলেও বেশ কিছু জায়গায় গরম ও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। ‌ শুক্রবার থেকে রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি। সোমবার বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আসবে বলে অনুমান করা হয়েছে।

কলকাতায় সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়লে বাড়বে অস্বস্তি। আর্দ্রতাজনিত অস্বস্তির হাত থাকে রেহাই মিলবে না। তবে আগামী রবিবারের মধ্যে তাপমাত্রা কমবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। ‌ সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ, সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।‌ পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় আগামিকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতাতে বৃষ্টির সম্ভাবনার রয়েছে। রবিবার থেকে তাপপ্রবাহের (Heatwave) হাত থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গরম থাকলেও, সামান্য স্বস্তি মিলবে।

RELATED Articles