Partha Chatterjee slammed Kunal Ghosh: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত হয়েছেন তিনি। আর এর পর থেকেই দলের বিরুদ্ধে নানান মন্তব্য করেছেন। নিয়োগ দুর্নীতি নিয়েও দলকে দেগেছেন। আর কুণালের কড়া সমালোচনা করলেন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee slammed Kunal Ghosh)।
নিয়োগ দুর্নীতির দায়ে গত প্রায় দু’বছর ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। আজ, শুক্রবার তাঁকে পেশ করা হয়েছিল আদালতে। এদিন আদালত থেকে সংশোধনাগারে যাওয়ার পথে কুণালকে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাঁকে। সেই প্রশ্ন শুনেই রীতিমতো ফোঁস করে ওঠেন পার্থ (Partha Chatterjee slammed Kunal Ghosh)।
এরপরই চালককে গাড়ি থামাতে বলে পার্থর উত্তর, “কুণাল আগে চিটফান্ডের হিসাব দিক। কুণাল ঘোষকে অনেক আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। সে যা ক্ষতি করছে, বিরোধী দল এত ক্ষতি করেনি। জেলে এসে জানলাম, কত হিনিয়াস অ্যাক্টিভিটি করেছে কুণাল” (Partha Chatterjee slammed Kunal Ghosh)।
এদিকে আবার পার্থর এই সমালোচনার (Partha Chatterjee slammed Kunal Ghosh) পাল্টা জবাব দিয়েছেন কুণালও। তাঁর কথায়, “যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, তিনি আমাকে শত্রু বলে মনে করেন। এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট। পার্থদা জেল থেকেই কাউকে কাউকে খবর পাঠিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন কি না, সেটাও তাহলে আমাকে খতিয়ে দেখতে হবে”।
এখানেই শেষ নয়, কুণাল আরও বলেন, “পার্থ চট্টোপাধ্য়ায় আমার সমালোচনা করছেন (Partha Chatterjee slammed Kunal Ghosh)। তিনি আমাকে শত্রু বলে মনে করেন। পার্থ চট্টোপাধ্য়ায়ের মতো একজন কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী, যে চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছেন। দল ও সরকারি পদের অপব্যবহার করে যোগ্যদের চাকরি বেচে, এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন। তিনি মাস্টারমাইন্ড। তিনিই বলছেন, আমি শত্রু। দলের মধ্যে আমি তাঁর শত্রু ছিলাম। তিনি আমাকে খারাপ চোখে দেখেন। এটা তো আমার সততা, স্বচ্ছতা ও সঠিক অবস্থানই প্রমাণিত হচ্ছে”।
প্রসঙ্গত, কিছুদিন আগেই যখন কলকাতা হাইকোর্ট ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয়, সেই সময় কুণাল বলেছিলেন, পার্থদের পাপের ফল ভুগতে হচ্ছে এই চাকরিহারাদের। আবার নিজে পদ থেকে অপসারিত হওয়ার পরও কুণাল দাবী করেছিলেন, চাকরি যে বিক্রি হচ্ছে, পার্থ যে টাকা তুলছেন, তা দল আগের থেকেই জানত, কিন্তু কিচ্ছু বলে নি। তাঁর এহেন মন্তব্যের জেরেই কুণালের এদিন সমালোচনা করেন পার্থ (Partha Chatterjee slammed Kunal Ghosh), এমনটাই মনে করা হচ্ছে।






