‘সন্দেশখালি নিয়ে তৃণমূলের চিত্রনাট্য খুব কাঁচা, এর জন্য তোলাবাজ ভাইপোকে ধন্যবাদ’, সন্দেশখালির স্টিং অপারেশন নিয়ে খোঁচা শুভেন্দুর

Suvendu Adhikari react on Sandeshkhali issue: গত দু’দিন ধরে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সন্দেশখালি। আর এর কারণ বিজেপি নেতার এক ভিডিও। যেখানে সন্দেশখালির সমস্ত ঘটনাকে ‘মিথ্যে’ বলে দাবী করা হয়েছে। আঙুল তোলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। এবার অবশেষে এই ঘটনা নিয়ে মুখ খুললেন শুভেন্দু। তাঁর কথায়, “সন্দেশখালি নিয়ে তৃণমূল কাঁচা চিত্রনাট্য তৈরি করেছে” (Suvendu Adhikari react on Sandeshkhali issue)

গত শনিবার ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। সামনে আসে এক ভিডিও। সন্দেশখালিতে স্টিং অপারেশন করা হয়েছিল বলে দাবী। সেই ভিডিওই ফাঁস হয়। সেই ভিডিওতে স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছিল, সন্দেশখালির ধ’র্ষ’ণের ঘটনা সাজানো। এসবই মিথ্যে। এটা শুভেন্দু অধিকারীর পরিকল্পনা বলে দাবী করেছিলেন তিনি। রেখা পাত্রও চাপে পড়ে জবানবন্দি দিয়েছেন বলে দাবী করেছিলেন ওই বিজেপি নেতা। যদিও পরবর্তীতে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari react on Sandeshkhali issue)

গতকাল, রবিবার জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে অজগড়পাড়ায় সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সন্দেশখালি নিয়ে কাঁচা চিত্রনাট্য তৈরি করেছে তৃণমূল। এর জন্য ধন্যবাদ তোলাবাজ ভাইপোকে। সন্দেশখালি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত (Suvendu Adhikari react on Sandeshkhali issue)। সুপ্রিম কোর্ট গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, এত তাড়াহুড়োর বিষয় নেই, জুলাই মাসে শুনানি হবে। সিবিআইয়ের উপর ভরসা রাখুন”।

এদিন সন্দেশখালির জমি দখল প্রসঙ্গেও কথা বলেন শুভেন্দু। তাঁর কথায়, “তৃণমূল বাধ্য হয়ে ২৩৪ টা প্লট ফেরত দিয়েছে”। ধ’র্ষ’ণে’র অভিযোগ নিয়ে শুভেন্দু বলেন, “রাজ্য পুলিশের তরফে তিনটে ধ’র্ষ’ণের মামলা রুজু করা হয়েছিল। তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। কাঁচা চিত্রনাট্য তৈরি করেছে তৃণমূল। গঙ্গাধর কয়াল সিবিআইকে জানিয়েছেন। সিবিআই যদি দু’দিনের মধ্যে এই মামলা না নেয় উনি উচ্চ আদালতে যাবেন” (Suvendu Adhikari react on Sandeshkhali issue)

এদিন শুভেন্দু অধিকারী এও জানান, গঙ্গাধর কয়াল তাঁর কাছে নিরাপদে রয়েছেন। তাঁর কথায়, “আমি ছাড়ব না। কান টানলে মাথা আসবেই। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যাবে” (Suvendu Adhikari react on Sandeshkhali issue)। এই ঘটনা নিয়ে আবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, “সন্দেশখালির ভাইরাল ভিডিও আসলে আইপ্যাকের কাজ”।  

RELATED Articles