সূর্যের গোচরে ভাগ্য ফিরবে এই তিন রাশির জাতক জাতিকাদের, সম্মান বাড়বে, আর্থিক দিক উন্নত হবে

বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের রাজা সূর্যের গতিবিধির প্রভাব সব রাশির (zodiac sign) জাতক-জাতিকাদের ওপর পড়ে। ফলস্বরূপ একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখেন। সূর্যের রাশি পরিবর্তনের সাথে সাথেই নক্ষত্রের পরিবর্তন হয়। এই আসন্ন সময়ে বিশেষ তিথিতে সূর্য কৃতিকা নক্ষত্রে প্রবেশ করছে। তারফলে ভাগ্য পরিবর্তন হবে বহু রাশির। 

জানা গেছে, ১১ মে ৭ টা ১৩ মিনিটে সূর্যের নক্ষত্র কৃতিকায় প্রবেশ করছে সূর্য। ফলস্বরূপ, অক্ষয় তৃতীয়ার পরের দিনই ভাগ্যে চমক দেখা যাবে বহু রাশির(zodiac sign) জাতক-জাতিকাদের মধ্যে। ২৫ মে ভোর ৩ টে ২৭ মিনিট পর্যন্ত কৃতিকা নক্ষত্রে থাকবে সূর্য। কাল, ১০ মে অক্ষয় তৃতীয়া। ১১ মে এই গোচর কাল। 

সূর্যের গোচরে, অক্ষয় তৃতীয়া পার হলেই কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন জেনে নিন‌। 

মেষ: এই রাশির (zodiac sign) জাতক-জাতিকাদের ছাত্রদের জন্য ভালো সময় আসবে সূর্যের গোচরে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আগের থেকে বেশি ভালো আয়ের সম্ভাবনা রয়েছে। পেশাগত দিক থেকে এই রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন‌। রোজগারের পথ উজ্জ্বল হবে। লক্ষ্য পূরণের সঠিক সময়‌। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের সাহায্য পাবেন। 

কর্কট: সূর্যের গোচরের ফলে এই রাশির (zodiac sign) জাতক জাতিকারা কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গ পাবেন। পেশাগত দিক বেশ ভালো হতে চলেছে। আপনার পরিশ্রম উন্নতির চাবিকাঠি হতে চলেছে । বাড়তি দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় মুনাফা বাড়বে‌। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সমাজে আপনার মান বাড়বে সূর্যের এই গোচরে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর ভালো সুযোগ এটি, হাতছাড়া করবেন না। 

ধনু: সূর্যের গোচরের ফলে এই রাশির (zodiac sign) আত্মবিশ্বাস আগের থেকে বাড়বে। পরিবারের সমস্যা থেকে মুক্তি পাবেন এই সময়ে। এই শুভ সময়ে সমাজে মান সম্মান বাড়বে। পুরানো ফেলে থাকা কাজ সম্পন্ন হবে। আপনি যদি নতুন চাকরির অনুসন্ধান করে থাকেন, এটা সঠিক সময়। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles