টলি জগতের পরিচিত মুখ ইন্দ্রাণী হালদার (Indrani Halder)। নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। একের পর এক ভাল কাজ দর্শকদের উপহার দিয়েছেন। তবে জানেন কি এই টলি অভিনেত্রী ইন্দ্রানী হালদারের (Indrani Halder) কেরিয়ারটা কিভাবে শুরু হয়েছিল? তার কেরিয়ারের শুরুটা অবাক করবে আপনাদের। তবে এত প্রতিভাবান অভিনেত্রী নিজে কখনো অভিনয় জগতে আসতে চাননি, হতে চাননি অভিনেত্রীও। কোন পেশাকে ভালবাসতেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Halder) জানেন? নিজের কেরিয়ার তৈরি করতে চেয়েছিলেন সেই পেশাতেই।
অপুর সংসার টক শোয়ে এসে নিজের (Indrani Halder) পছন্দের কেরিয়ার সম্পর্কে কথা বলেছিলেন অভিনেত্রী। শোয়ের সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়কে ইন্দ্রাণী হালদার জানিয়েছিলেন, তিনি হতে চান এয়ার হোস্টেজ। কেন এয়ার হোস্টেজ হতে চান অভিনেত্রী সেই প্রশ্ন ওর জবাব দিতে হয়েছিল তাঁর বাবাকে। ইন্দ্রাণী হালদার (Indrani Halder) জানিয়েছিলেন, তিনি বিমানে বিমানে ঘুরবেন। আকাশে উড়বেন। তাই জন্যই এই শখ ছিল অভিনেত্রীর। তবে একটি পেশার ভালো খারাপ সবদিকের কথাই মনে করিয়ে দিয়েছিলেন অভিনেত্রীর বাবা।
এরপরই অভিনেত্রীর (Indrani Halder) বাবা তাঁকে প্রশ্ন করেন, “পটি-বমি পরিষ্কার করতে পারবে?” এই প্রশ্ন শুনে চুপ করে গিয়েছিলেন অভিনেত্রী (Indrani Halder)। বুঝতে পারেননি কি বলবেন। কি বলা উচিত সেই সময়। হয়তো অভিনেত্রী ভাবেননি যে এয়ার হোস্টেজ হয়ে তাকে পটি-বমি পরিষ্কার করতে হতে পারে। এয়ার হোস্টেজের কাজ সম্পর্কে ইন্দ্রাণী হালদার (Indrani Halder)-এর বাবা স্পষ্ট করে প্রশ্ন করেন, “বিমানে অনেক ছোট ছোট বাচ্চা থাকে, তাদের পটি, বমি পরিষ্কার করতে হয়, সেটা তিনি পারবেন তো?”
এসব শুনে কাউকে তো হতবাক হয়ে গিয়েছিলেন অভিনেত্রী (Indrani Halder)। প্রশ্নের উত্তর না থাকায় চুপ করে গিয়েছিলেন ইন্দ্রাণী হালদার। তারপরেই নিজের শখের পেশা বদলের কথা ভাবেন। তাঁর বাবাকে অভিনেত্রী জানিয়েছিলেন, “আমি এই কাজ করতে পারব না, আমি অভিনেত্রী হয়ে গেলাম”।
অপুর সংসার টক শোয়ে এসে নিজের (Indrani Halder) সম্পর্কে তিনি সিক্রেট ফাঁস করেছিলেন। তিনি মাঝে মধ্যে এই নাকি প্রেমে পড়তে ভালোবাসেন। প্রেমে পড়তে ভীষণ পছন্দ করেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। একথা জানিয়েছিলেন টকশোয়ে এসে। সুযোগ পেলে নাকি এখনও মন দিয়ে থাকেন। নিজের খারাপ দিকটা স্বীকার করতে ভোলেননি অভিনেত্রী। ইন্দ্রানী হালদার (Indrani Halder) নাকি ফোনে গেম খেলতে খুব পছন্দ করেন।সেটাই তার বড় বদ অভ্যাস।





