Sheikh Shah Jahan react on Sandeshkhali video: সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্যে চাপানউতোর রয়েছে। সন্দেশখালির ধর্ষণের ঘটনা মিথ্যে বলে দাবী করা হয়েছে সেই ভিডিওতে। এক অভিযোগকারীও এই একই দাবী করেছেন। এবার এই নিয়ে মুখ খুললেন সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত ধৃত শেখ শাহজাহান (Sheikh Shah Jahan react on Sandeshkhali video)।
চলতি বছরের শুরুর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। প্রথমে সেখানে শাহজাহানের বাড়ি তল্লাশিতে গিয় আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তারপর সেখানকার মহিলারা শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে জমি জবরদখল, নারী নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগ তোলেন। শাহজাহান ও তাঁর সাগরেদরা আপাতত জেলবন্দি।
এরই মধ্যে এবার সামনে এসেছে সন্দেশখালির স্টিং অপারেশনের এক ভিডিও। সেই ভিডিওতে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দাবী করতে শোনা গিয়েছে সন্দেশখালিতে নাকি কোনও ধর্ষণের ঘটনাই ঘটে নি। সবটাই মিথ্যে। তিনি এও দাবী করেন, শুভেন্দু অধিকারী টাকা দিয়ে এই সমস্ত পরিকল্পনা করেছেন।
সেই ভিডিও নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, সেই সময় সামনে আসে সন্দেশখালির আরও এক ভিডিও। সেই ভিডিওতে আবার এক অভিযোগকারী মহিলা দাবী করেন, তাঁকে মিথ্যে বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে তাতে ধর্ষণের অভিযোগ লিখে জাতীয় মহিলা কমিশনে জমা করা হয়েছিল। সেই ঘটনাকে হাতিয়ার করে এই মুহূর্তে বিজেপিকে তোপ দাগতে ব্যস্ত শাসক দল তৃণমূল।
আজ, শুক্রবার শেখ শাহজাহানকে আদালতে তোলা হয়। সেই সময় তাঁকে সন্দেশখালিতে ধর্ষণের ভুয়ো অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়। তিনি সেই সময় বলেন, “ভোটটা শেষ হোক, আরও সত্যি ঘটনা সামনে আসবে” (Sheikh Shah Jahan react on Sandeshkhali video)। এর থেকেই জল্পনা তৈরি হয়েছে, শাহজাহান আসলে কোন সত্যি সামনে আসার কথা বলতে চেয়েছেন (Sheikh Shah Jahan react on Sandeshkhali video)। তাহলে কী আরও কোনও অজানা ঘটনা রয়েছে? আর এসব মিলিয়ে সন্দেশখালির ধর্ষণের ঘটনার সত্যতা নিয়ে বেশ প্রশ্ন উঠছে বৈ কী!






