করোনায় বিপর্যস্ত জনজীবন। বিপদের সময় নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়াল বেলুড়মঠ রামকৃষ্ণ মিশন। দুঃস্হদের হাতে চাল, ডাল, নুন, আলু, পেঁয়াজ, বিস্কুট, সাবানের মতো রোজকার খাবার ও ব্যবহারের জিনিস তুলে দেওয়া হল। এমনকি সংক্রমণ থেকে বাঁচতে প্রদান করা হচ্ছে নিজস্বভাবে তৈরি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।
বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে, বর্তমান বিপর্যস্ত অবস্থায় ইতিমধ্যে দেড় হাজার মানুষকে সাহায্য করা হয়েছে। আগামীদিনেও একইভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বেলুড়মঠের তরফে। এছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত শাখাকে বিপর্যস্ত মানুষদের ত্রাণকার্যে সামিল হওয়ার নির্দেশ পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!