Covid19 Crisis: করোনা প্রতিরোধের জন্য চিকিৎসাক্ষেত্রে অনুদানে এগিয়ে এলেন তৃণমূলের ২২জন সাংসদ

করোনা ভয়াবহতায় গোটা দেশ আতঙ্কিত ও চিন্তিত। এইসময় স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে টাকার প্রয়োজন। তাই এই মারণ ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে এগিয়ে এলেন তৃণমূলের ২২জন সাংসদ। করোনাভাইরাস প্রতিরোধ করতে এবং মানুষের মধ্যে সচেতনতায় এগিয়ে এসেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার তার কাজে অনুপ্রাণিত হয়ে তার পাশে এসে দাঁড়ালেন তার দলের সাংসদরা।

এবার করোনাভাইরাস নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য অনুদান দিলেন তৃণমূল কংগ্রেসের ২২ সাংসদ। এঁরা নিজেদের সাংসদ তহবিলের টাকা থেকে অনুদান দিয়েছেন নিজেদের জেলার জেলাশাসকদের কাছে। এমনটাই জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

সেই তালিকায় রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, চৌধুরী মোহন জাটুয়া, প্রতিমা মন্ডল, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায় প্রমুখরা।

ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সাংসদ তহবিল থেকে দিয়েছেন ৫০ লক্ষ টাকা। কলকাতা দক্ষিণ কেন্দ্রের সাংসদ মালা রায় দিয়েছে ১ কোটি ১০ লক্ষ টাকা। জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল ও কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ১ কোটি টাকা করে।

উল্লেখ্য, সবমিলিয়ে এখনো অবধি জমা হয়েছে ১২ কোটি ৬০ লাখ টাকা। এলাকায় করোনা মোকাবিলায় যেসব কাজে হাত দেওয়া হবে সেখানেই খরচ হবে ওই টাকা। আশা করা হচ্ছে এই অনুদানে উপকৃত হবেন সাধারণ মানুষ এবং এই টাকা চিকিৎসা ক্ষেত্রে কিছুটা সুবিধা করতে সাহায্য করবে এবং কিছু অসহায় মানুষকে পরিষেবা দিতে পারবে।

RELATED Articles

Leave a Comment