BJP Worker attacked by TMC: কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। আর এটাই ছিল তাঁর সবথেকে বড় ‘অপরাধ’। অপরাধের শাস্তি দিতে ওই বিজেপি কর্মীর কান কেটে দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা (BJP Worker attacked by TMC)। কানের পর নাকও কাটতে যায়। সেই সময় বাঁধে ধ্বস্তাধস্তি। বিজেপি কর্মীর ভাইকেও মারধর করা হয় বলে অভিযোগ। দুই ভাই আপাতত হাসপাতালে ভর্তি।
কী ঘটেছিল ঘটনাটি (BJP Worker attacked by TMC)?
ঘটনাটি ঘটেছে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ইসলামপুর গ্রামে। সেখানকার বাসিন্দা হলেন সুব্রত বাগ ও শুভঙ্কর বাগ। জানা গিয়েছে, এই দুই ভাই আগে তৃণমূলের কর্মী ছিলেন। কিন্তু কিছুদিন আগেই তারা যোগ দিয়েছেন বিজেপিতে। আর সেটাই তাদের বড় অপরাধ (BJP Worker attacked by TMC)। বিজেপিতে যোগ দেওয়ার কারণে ওই দুই ভাইয়ের পরিবারকে ঘরছাড়া করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আগামী ২৫ মে ভোট রয়েছে এই এলাকায়। ফলে ভোটের জন্য বাড়ি ফিরেছেন তারা। এরই মধ্যে হামলা।
জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাতে বাজার থেকে ফিরছিলেন দুই ভাই। সেই সময় তাদের পথ আটকায় স্থানীয় তৃণমূল নেতা বিকাশ বাগ ও তার দলবল। মারধর শুরু করে তাদের। আচমকাই সুব্রতর কান কেটে নেয় এক দুষ্কৃতী (BJP Worker attacked by TMC)। আর তাঁর ভাই শুভঙ্করকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসনে বিজেপি কর্মী-সমর্থকরা। তারাই দুই ভাইকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল উঠলেও তাদের দাবী, নিজেদের দলের গোষ্ঠীকোন্দলের কারণেই এই হামলা। নিজেদের দিকে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির (BJP Worker attacked by TMC)।
এই ঘটনা প্রসঙ্গে আক্রান্ত সুব্রত বাগ বলেন, “আগে আমরা তৃণমূল করতাম। এরপর বিজেপিতে যোগদান করি। সেদিন থেকে ওরা টার্গেট করে রেখেছে” (BJP Worker attacked by TMC)। অন্য একজন বিজেপি কর্মী বলেন, “বাজার থেকে বাড়ি ফেরার পথে ওঁর উপর তৃণমূলের গুণ্ডাবাহিনী আক্রমণ করে”।
এই ঘটনা প্রসঙ্গে ভগবানপুর দুই ব্লক তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্নার দাবী, “বিষয়টি আদি ও নব্য বিজেপি কর্মীদের ঝামেলা। তাই তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে”। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে আসলে এই হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে (BJP Worker attacked by TMC)।






