নির্ধারিত সময়ের আগেই দেশে ঢুকছে বর্ষা, এই বছর বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে বেশি, বঙ্গে কবে শুরু বর্ষাকাল?

তীব্র তাপপ্রবাহের পর গত সপ্তাহের বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। কিন্তু ফের চলতি সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা এমন হারে বাড়ছে আবার ফের তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এসবের মাঝেই ভাল খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। জানা গেছে এই বছর বর্ষা আসবে তাড়াতাড়ি। ফলে রাজ্যে ও বর্ষা আসবে নির্ধারিত সময়ের আগেই। ‌ আবহাওয়া দপ্তর সূত্রে খবর এ বছর বর্ষার বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হতে চলেছে। স্বাভাবিক সময়ের আগেই ১৯ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা (Monsoon) প্রবেশ করতে পারে।

এবার লা নিনার প্রভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে। জানা যাচ্ছে লা নিনার প্রভাব আগামী কয়েক মাসের মধ্যে প্রশান্ত মহাসাগরে দেখা যাবে। তার ফলে জুন মাস থেকে বর্ষার বৃষ্টির (Monsoon) দাপট বাড়বে। এমনকি বৃষ্টির জন্য অনেক রাতে এই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জুন থেকেই ভারতের প্রভাব দেখা যাবে। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত লা‌ নিনার প্রভাব বাড়বে ৪৯ শতাংশ। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত লা নিনা ৬৯ শতাংশ বাড়তে পারে।

লা নিনা কী?

পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরিভাগে বায়ুর চাপ কম থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যাকে বলা হয় লা নিনা। এ পরিস্থিতি তৈরি হলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যহারে কমে যায়। সারা বিশ্বের তাপমাত্রা কে প্রভাবিত করে এই লা নিনা। এই বছর জুন থেকেই ভারতের লাা-নার প্রভাব দেখা যাবে। লামিনার প্রভাবে স্বাভাবিক গড়ের চেয়ে বেশি বৃষ্টি (Monsoon) সম্ভাবনা থেকে যাচ্ছে। লা নিনার প্রভাব নয় মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। ‌

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মৌসুমী ১৯ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করতে পারে। এরপর এই বায়ু কেরলে পৌছাবে ১লা জুনের মধ্যে। বঙ্গোপসাগর থেকে ভারতের দিকে বর্ষা (Monsoon) আসার পরিস্থিতি অনুকূল হয়ে উঠেছে। তাই আবহাওয়াবিদদের মতে ১৯ শে মে বর্ষা ভারতের মূল ভূখণ্ডে ঢুকবে। এরপর ১৫ জুনের মধ্যে বর্ষা ঢুকবে গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, ঝাড়খণ্ড এবং বিহারে। তবে বাংলায় কবে বর্ষা ঢুকবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি। ‌

RELATED Articles