হাওড়া মেট্রো (Howrah Metro) চালু হতেই মাথায় হাত পড়েছে ওলা, উবের, যাত্রী সাথীর মতো এক ক্যাব চালকদের। বাস যাত্রীদের মত ট্যাক্সি চালকরাও আর যাত্রী পাচ্ছেন না। তাই যাত্রী পেতে কোন কোন রুটে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ ভাড়া কমিয়ে দিতে হচ্ছে সকলকে। এতদিন হাওড়াতে নেমে ওলা উবের কিংবা হলুদ ট্যাক্সি ভাড়া শুনে মাথায় বর্জ্রাঘাত পড়ত সাধারন মানুষের। ওলা ও উবেরের মত অ্যাপ ক্যাবগুলো যা ইচ্ছা ভাড়া দেখাতো। এই ক্যাবগুলিতে চেপে হাওড়া থেকে এসপ্ল্যানেড যেতেই ২০০ থেকে ২৫০ টাকা খরচ হয়ে যেত। এখন সেই হাওড়া থেকে এসপ্ল্যানেড যেতে খরচা হচ্ছে ১০ টাকা।
আর একবার এসপ্ল্যানেড পৌঁছালে ব্লু লাইনের মেট্রো ধরে একদিকে গড়িয়া অন্যদিকে দক্ষিণেশ্বর অবধি সহজেই পৌঁছে যাওয়া যায়। আগে হাওড়া থেকে নিউ গড়িয়া যেতে খরচ হত ৬০০-৭০০ টাকা। এখন সেটা মাত্র ৩০ টাকাতেই হয়ে যায়। শুধু তাই নয় অ্যাপ ক্যাব নিয়ে নানা সমস্যা ছিল। এসি চালানো নিয়ে বিতর্ক তৈরি হত চালকের সঙ্গে। যাত্রীরা প্রায়শই বলত এসি চালাতে বললেই বেঁকে বসেন চালকেরা। মেট্রোতে (Howrah Metro) সেই সব কোন সমস্যা নেই। প্রবল গরমে এসির হাওয়া খেতে খেতে গন্তব্যে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। এর ফলে চাহিদা কমেছে বাস, ট্যাক্সির। সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত যারা হাওড়ায় নামছেন তাদের অধিকাংশ মানুষই বেছে নিচ্ছেন মেট্রোকে।
সম্প্রতি একটি সংবাদপত্রের রিপোর্টে জানা গেছে, আগে হাওড়া থেকে এসপ্ল্যানেড যেতে খরচ হত ২০০ থেকে ২৫০ টাকা। এখন সেই ভাড়া নেমে এসেছে ১২০ টাকায়। আগে গিরিশ পার্ক শোভাবাজার যেতে লাগত ৩০০- ৪০০ টাকা। এখন সেখানে মাত্র ১৯০ টাকা দেখাচ্ছে অ্যাপ ক্যাবে। টালিগঞ্জ রাসবিহারী চত্বরে আসতে আগে ৪৫০ থেকে ৫০০ টাকা খরচ করতে হতো। এখন মাত্র ৩০০ টাকা তেই দিব্যি আসতে রাজি হয়ে যান হাওড়ার ট্যাক্সি চালকেরা। এর পিছনে কারণ একটাই। যাত্রীর অপেক্ষায় পার্কিং চত্বরে ঘণ্টা প্রতি ৭১ টাকা করে খরচ হচ্ছে ট্যাক্সি চালকদের। আগে অ্যাপ ক্যাব কোম্পানি যাত্রীদের ঘাড় ভেঙে এই ৭১ টাকা ভাড়াতে ঢুকিয়ে দিত। কিন্তু মেট্রো (Howrah Metro) চালু হওয়ার পর থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে পার্কিং হিসেবে অনেক টাকা গুনতে হচ্ছে ট্যাক্সি চালকদের।
ক্যাব চালকদের মতে আগে দিন প্রতি ১৮০০ থেকে ২০০০ অবধি ইনকাম হতো। এখন দিনে ১০০০-১২০০ টাকা ইনকাম করতেও কাল ঘাম ছুটে যায়। কোন কোনদিন ৮০০ টাকা আয় হয় না। এভাবে চলতে থাকলে ট্যাক্সি চালানো মুশকিল হয়ে যাবে বুঝতে পারছেন ট্যাক্সি চালকেরা। হাওড়া টু শিয়ালদা স্টেশনে এত যাত্রী আসা-যাওয়া করেন, তার বাইরে ট্যাক্সে নিয়ে অপেক্ষা করলে যাত্রীর কমতি হওয়ার কথা নয়। মেট্রো (Howrah Metro) চালু হওয়ার পর থেকে পরিবারে অনেক সদস্য বা যাদের অনেক লাগেজ রয়েছে, তারাই শুধুমাত্র ট্যাক্সি চড়ছেন। যারা একা বা লাগেজ কম রয়েছে এমন যাত্রীরা আর ট্যাক্সি চড়তে চাইছেন না।
এটাই ভয় রয়েছেন শিয়ালদা স্টেশনের ট্যাক্সিচালকেরাও। কারণ কিছুদিনের মধ্যেই হাওড়া শিয়ালদা টু হাওড়া ময়দান মেট্রো (Howrah Metro) সার্ভিস শুরু হয়ে যাওয়ার কথা। ওই লাইন চালু হলে শিয়ালদা স্টেশনে নেমে এসপ্ল্যানেডে এসে শহরের যে কোন প্রান্তে চলে যেতে পারবেন যাত্রীরা। তখন শিয়ালদা স্টেশনের বাইরে থাকা ক্যাব চালকদেরও হাওড়ার ক্যাব চালকদের মতো অবস্থা হবে। কিন্তু অনেক যাত্রীরা অভিযোগ করেছেন, যেসব এলাকায় মেট্রো রুট নেই, বা এলাকাটি মেট্রো স্টেশন থেকে বেশ খানিকটা দূরে, সেখানকার ভাড়া আগে থেকে ১০০-২০০ টাকা বেড়ে গিয়েছে। ফলে যাত্রীদের বেশি টাকা খরচা করে এই গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে। তবে হাওড়া স্টেশনে ট্যাক্সি অ্যাসোসিয়েশন যাত্রীদের ট্যাক্সি মুখো করতে প্রবল চেষ্টা করছেন। সেই কারণেই ভাড়া কমানোর পন্থা নিয়েছেন তারা।





