শুক্রবার, ১৭ মে ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজকের দিনটি প্রেম ভালোবাসার জন্য বলবান। বহুদিনের প্রেমে রহস্যজনক জটিলতা এড়াতে হবে। ব্যবসায়ীক কাজে সফলতা।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের। তবে আত্মীয় স্বজনের সাথে ঝামেলা এড়াতে হবে। সংসারের কোনো বিষয়ে মায়ের সাথে ভুল বুঝাবুঝি হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): ছোট ভাই বোনের বিয়ের আলোচনায় আশানুরুপ অগ্রগতি। পাড়া প্রতিবেশীর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আজ ই-কমার্সে অর্ডার না করাই ভালো।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজকের দিনটি আর্থিক ক্ষেত্রে সাফল্যের। ব্যবসায়ীক কাজে উন্নতি হবে। খাদ্য ও পানিয়ের জন্য অর্থ ব্যয়। বকেয়া কোনো টাকা আদায় হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগষ্ট): পারিবারিক জীবনে কিছু জটিলতার আশঙ্কা। সামাজিক ও দাতব্য কাজে সম্মানিত হবেন। নিজের চেষ্টায় ভাগ্য উন্নতি। ব্যবসায় বা ভূমিতে যৌথ-বিনিয়োগ করতে পারেন।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): পারিবারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা যোগ। পরিবহন ব্যবসায়ীদের ভালো রোজগার হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): বাড়িতে বড় ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। আজ বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতির সময়। ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): দিনটি চাকরি প্রার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের। সামাজিক ও দাতব্য কাজে সফল হবেন। গণসংযোগের ক্ষেত্রে অগ্রগতি হতে চলেছে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হবেন। বিদেশ থেকে ভালো সংবাদ আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণামূলক কাজের জন্য সম্মানিত হবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): গৃহস্থালী কাজের জন্য কিছু অর্থ ধারের সম্ভাবনা। পুরোন পাওনাদারের সাথে ঝামেলা মেটাতে হবে। রাস্তাঘাটে সতর্ক থাকবেন। নতুন ব্যবসায়ীক চুক্তি করতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজকের দিনটি দাম্পত্য সুখ শান্তির। জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যে আজ ভালো রোজগার হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): পুরোনো রোগ ব্যাধি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজের লোকের উপর নির্ভর করা ঠিক হবে না। বাড়িতে কারো সাথে ঝামেলার আশঙ্কা। অনৈতিক কাজের জন্য ঝামেলায় জড়াতে পারেন।






