‘ওদেরকে নিয়ে ছবি করাই যায়, তবে বড় হিট হবেনা…’ কোন ‘হিট না হওয়া’ টলি অভিনেতাদের দিকে ইঙ্গিত চিরঞ্জিতের

অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakroborty) টলিপাড়ার এক অনন্য মুখ। তার অভিনয়ের দাপটে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। একের পর এক দর্শকদের উপহার দিয়েছেন হিট ছবি। সম্প্রতি নন্দিতা শিবপ্রসাদের উইন্ডোজ প্রযোজনা সংস্থা, পথিকৃৎ বসুর পরিচালনায় প্রকাশ্যে আসবে দাবাড়ু। এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে (Chiranjit Chakroborty)

সম্প্রতি এক সাক্ষাৎকারে কমার্সিয়াল ছবি নিয়ে কথা বলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন চিরঞ্জিতকে (Chiranjit Chakroborty) যিনি দেব বা জিৎকে নিয়ে একটি কমার্শিয়াল ছবি করবেন। এই প্রসঙ্গে চিরঞ্জিত (Chiranjit Chakroborty) জানিয়েছেন, “করতেই পারি, তবে হল নেই। ৪০ টা হলে টাকা উঠবে না। বেদের মেয়ে জোসনার মত বড় হিট কোনো মতে হবে না। সাড়ে সাতশো হাউজে যে বেদের মেয়ে জোৎস্না হয়েছে ৪০ টা হলে সেটা বেদের মেয়ে জোৎস্না হবে কী‌করে? হবেই না। হতেই পারেনা। অসম্ভব। দোকান নেই মাল বেচবো কি করে আমি। সাড়ে সাতশো হাউসে আমার একটা প্রোডাক্ট বিক্রি হয় আর সেটা ৪০ টা দোকানকে দিতে হবে। সেটা সুপারহিট হবে কি করে। থেমে যাচ্ছে ওই কারণে, হাউস নেই।” ‌

অভিনেতা (Chiranjit Chakroborty) আরও জানিয়েছেন, “ওদেরকে নিয়ে ছবি করাই যায়। তবে বড় কোন ছবি না হলেও কেঁচো খুঁড়তে কেউটে ২ করার ইচ্ছে রয়েছে। আমি দুমাসের জন্য ইউএসএ যাচ্ছি। ইচ্ছা রয়েছে ফুল স্ক্রিপ্ট বানিয়ে ফেলবো।‌কেঁচো খুঁড়তে কেউটে পার্ট ২ বানিয়ে ফেলবো।”

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakroborty) ইন্ডাস্ট্রি জীবন নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। ‌চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakroborty) যখন কাজ করতেন তখন সিনেমার ধারা এতটা প্রবাহিত হয়নি। গল্পে নতুন নতুন কোন সংযোজন আসেনি সে সময়ে। সে নিয়ে কি আফসোস রয়েছে অভিনেতার।

চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakroborty)বলছেন, “এটা আফসোসের প্রশ্ন নয়। আমরা মাসের সঙ্গে তাদের মনের সঙ্গে ছবি করতে পেরেছি। আমরা কোটি কোটি টাকা ইন্ডাস্ট্রিকে এনে দিয়েছি আমার সময় আমি ২০ টা আর হাউস ওপেনিং করেছি। তখন ৭৫০ হাউস ছিল এখন সেটা হয়ে দাঁড়িয়েছে ৪০। এখন হাউজ বন্ধের সময়। এখনকার অনেক রকমের ছবি হয়। এখন অ্যাক্টর নিয়ে ছবি হয়, সুপারস্টার দিয়ে ছবি হয় না। সুপারস্টার না থাকলে এমনি চেহারা হবে। এখন মিক্স শেড একটা ব্যাপার আছে”।

RELATED Articles