ভোটের আগেই বড় দলবদল! সন্দেশখালির বিজেপি নেত্রী যোগ দিলেন তৃণমূলে, নতুন দলে গিয়ে বিস্ফোরক মন্তব্য সন্দেশখালি কাণ্ড নিয়ে

BJP leader of Sandeshkhali joined TMC: আগামী ১ জুন অর্থাৎ লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফায় ভোট রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। এবারের লোকসভা নির্বাচনে সন্দেশখালি বড় ফ্যাক্টর। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি (Sandeshkhali)। বিগত কিছুমাস ধরে সেই এলাকায় যা যা ঘটেছে, এই কেন্দ্রকে এখন হাইভোল্টেজ কেন্দ্র বলা চলে। তবে ভোটের আগেই রক্তক্ষরণ হল বিজেপির। সন্দেশখালির অন্যতম বিজেপি নেত্রী তথা বসিরহাটের বিজেপির সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন (Siriya Parveen) যোগ দিলেন তৃণমূলে (BJP leader of Sandeshkhali joined TMC)

গত জানুয়ারি মাস থেকে খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালি (Sandeshkhali)। শেখ শাহজাহানের বাড়ি তল্লাশিতে গিয়ে ইডির উপর হামলা থেকে শুরু করে সন্দেশখালির মহিলাদের বিক্ষোভ, শাহজাহান ও তাঁর সাগরেদদের গ্রেফতার, আর সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদী মুখ রেখা পাত্রের বিজেপি প্রার্থী হওয়া, সব মিলিয়ে উত্তেজনার অন্ত নেই। এরই মধ্যে আবার সন্দেশখালির (Sandeshkhali) নানান ভিডিও ও অডিও ভাইরাল হওয়া যাতে দাবী করা হয়েছে সন্দেশখালিতে কোনও নারী নির্যাতনের ঘটনা ঘটে নি, সবই ভুয়ো (কোনও অডিও বা ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)। সব নিয়েই সন্দেশখালি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। এই চর্চার আবহেই বিতর্ক আরও উস্কে বিজেপি নেত্রী (Siriya Parveen) যোগ দিলেন তৃণমূলে (BJP leader of Sandeshkhali joined TMC)

গতকাল, বৃহস্পতিবার তৃণমূল নেত্রী শশী পাঁজা ও মমতাবালা ঠাকুরের হাত ধরে সিরিয়া পারভিন (Siriya Parveen) যোগ দেন বিজেপিতে (BJP leader of Sandeshkhali joined TMC)। এই যোগদান সম্পর্কে শশী পাঁজা বলেন, “সন্দেশখালির (Sandeshkhali) যে অসত্য চিত্রনাট্য চলছিল তা আমার পাশে বসা ব্যক্তি দেখেছে। সে সাক্ষী। এটা যে ষড়যন্ত্র সেটা সে জানতে পেরেছে। এতদিন হয়তো তাঁর সাহস হয়নি, তারপর হয়েছে কারণ সব সহ্যের বাইরে চলে গেছে। তখনই সে সিদ্ধান্ত নেয় যে বিজেপিতে থাকবে না”।

এদিন তৃণমূলে যোগ দিয়ে (BJP leader of Sandeshkhali joined TMC) সিরিয়া পারভিন (Siriya Parveen) বলেন, “অনেকেই বলবে আমাকে তৃণমূল কংগ্রেস কিনে নিয়েছে। কিন্তু আর ক’দিন পরই ওখানে ভোট। এখন তো আমার কিছু পাওয়ার থাকতে পারে না। কী পাওয়ার আছে বলুন? অসত্যকে সত্য প্রমাণের চেষ্টা চলছে। আর তৃণমূল কংগ্রেসের নেতারা জড়িত নন সন্দেশখালিতে (Sandeshkhali)। সব অভিযোগই ভুয়ো’।

ক্ষোভ উগড়ে তিনি (Siriya Parveen) আরও বলেন, “একটা জায়গা থেকে আন্দোলনের পাশে দাঁড়াতে আমাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। মহিলাদের সম্ভ্রম রক্ষা করার আন্দোলন শুরু করি আমি। কিন্তু পরে বুঝি গোটাটাই হাতে লেখা গল্প। আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হতো, মোবাইল ফোন দেওয়া হতো” (BJP leader of Sandeshkhali joined TMC)

আরও অন্যান্য খবর