Mamata Banerjee questioned on Narendra Modi meditation: ছ’দফার লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। বাকি আর এক দফার নির্বাচন। আগামী শনিবার অর্থাৎ ১ জুন রয়েছে লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। ভোটের শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনার কথা জানা গিয়েছে। ভোটের শেষে ধ্যানে বসবেন তিনি। আর সেই নিয়ে এবার মোদীকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee questioned on Narendra Modi meditation)।
জানা গিয়েছে, তামিলনাড়ুর কন্যাকুমারী যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে বিবেকানন্দ রকের উপর বসে ধ্যান করবেন তিনি। ৩১ মে সন্ধ্যে থেকে শেষ দফার ভোটের দিন ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যানে মগ্ন থাকবেন মোদী। তাঁর এই পরিকল্পনা নিয়েই এবার কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee questioned on Narendra Modi meditation)।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, মোদী কেন সেখানে ধ্যান করবেন। সেখানে সংবাদমাধ্যম কেন থাকবে? কেউ কেন এই বিষয়ে প্রশ্ন করে না, তা নিয়ে প্রশ্ন করেন মমতা (Mamata Banerjee questioned on Narendra Modi meditation)। তাঁর কথায়, “আপনি আর থাকবেন না মোদীবাবু। আপনার মেয়াদ ৪ তারিখ পর্যন্ত। বরং আপনি গিয়ে ধ্যান করুন। ধ্যান করলে কেউ ক্যামেরা নিয়ে ধ্যান করে”?
মমতা মোদীকে কটাক্ষ করে বলেন, “প্রত্যেকবার যেদিন শেষ নির্বাচন তার আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকে। আর দেখায় ধ্যান করছেন। পুরো জায়গাটা এয়ার কন্ডিশন বানিয়ে নেয়” (Mamata Banerjee questioned on Narendra Modi meditation)।
আক্ষেপের সুরেই মমতা বলেন, তিনি ভেবেছিলেন কন্যাকুমারী যাবেন। কিন্তু আর যাবেন না। মমতার কথায়, “আমার খুব দুঃখ হয়, কেন সবাই চুপচাপ থাকে। কেন কেউ প্রতিবাদ করে না। আমার খুব দুঃখ হয় ওই জায়গাটা ঋষি অরবিন্দ তৈরি করেছিলেন। স্বামী বিবেকানন্দের খুব প্রিয় জায়গা ছিল। আরএসএস ওটা দখল করে নিল”। এরপর সরাসরি মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, “উনি নাকি ঈশ্বরের দূত। তাই যদি হয়, লোকে ওনার ধ্যান করবে। ওনার তো ধ্যান করার প্রয়োজন নেই। সমুদ্রের মাঝে একটা সুন্দর জায়গা। ওখানে মানুষ যায়। ওখানে অন্য লোকেরা ধ্যান করবে, উনি কেন ধ্যান করবেন” (Mamata Banerjee questioned on Narendra Modi meditation)?
বলে রাখি, এর আগে ২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফলের আগে শিবাজির প্রতাপগড়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফলের আগে তিনি কেদারনাথের এক গুহায় ধ্যানে বসেছিলেন। আর এবার তিনি ধ্যানে বসবেন কন্যাকুমারীতে (Mamata Banerjee questioned on Narendra Modi meditation)।






