Mamata Banerjee claimed about understanding in Dumdum: আগামী ১ জুন অর্থাৎ শনিবার সপ্তম ও শেষ দফার লোকসভা ভোট রয়েছে। এদিন রাজ্যের ৯ দফায় ভোট হবে। ভোট রয়েছে দমদম লোকসভা কেন্দ্রে। এবার এক নির্বাচনী সভা থেকে এই দমদম কেন্দ্রেই ‘সেটিং’ হওয়া নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম লোকসভা কেন্দ্র ও বরানগর বিধানসভা কেন্দ্র, দুই জায়গাতেই সেটিং হয়ে গিয়েছে বলে দাবী তাঁর (Mamata Banerjee claimed about understanding in Dumdum)।
এবারের লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায়। বিজেপি এবার ভরসা রেখেছে শীলভদ্র দত্তের উপর আর সিপিএমের প্রার্থী হলেন বর্ষীয়ান সুজন চক্রবর্তী। জোর প্রচার চালাচ্ছেন তিন প্রার্থীই। অন্যদিকে, বরানগরে হবে বিধানসভা উপনির্বাচন। তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির প্রার্থী সজল ঘোষ। তারাও প্রচার করছেন জোরকদমে। তবে এবার এই দুই কেন্দ্রেই ‘সেটিং’ তত্ত্ব তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee claimed about understanding in Dumdum)।
আজ, বুধবার যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে একটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই তিনি দাবী করেন, দমদম লোকসভা ও বরানগর বিধানসভা থেকে কারা কার ভোট পাবেন, সেসবের নাকি সেটিং হয়ে গিয়েছে? কার কার মধ্যে সেটিং? এই ঘটনায় বিজেপি ও সিপিএমের আঁতাতের দাবী করেন মমতা (Mamata Banerjee claimed about understanding in Dumdum)।
মমতার কথায়, “একটা কথা শুনছিলাম, কিছু কিছু আসনে সেটিং হয়েছে। এর মধ্যে দমদম। যেখানে সিপিএমের এক বর্ষীয়ান নেতা দাঁড়িয়েছেন। তাঁর সঙ্গে বিজেপির কথা হয়েছে। লোকসভা ভোটে সব ভোট সিপিএম বিজেপিকে দেবে। আর একটা আসনে বিধানসভা ভোট আছে, বরানগর, সেখানে সিপিএমের ভোটটা বিজেপিতে আসবে” (Mamata Banerjee claimed about understanding in Dumdum)।
তবে মমতার এই দাবী (Mamata Banerjee claimed about understanding in Dumdum) মানতে নারাজ দুই রাজনৈতিক দলই। সুজন চক্রবর্তীর কথায়, “দমদমে এতগুলো সভা করলেন সেখানে তো বলেননি। হঠাৎ যাদবপুরে গিয়ে বলতে হচ্ছে কেন। এর পিছনে কোনও গভীর অঙ্ক আছে নাকি”। সুজন এও মনে করিয়ে দেন, বাম আমলে কিন্তু বিজেপি রাজ্যে খাতা খুলতে পারে নি। তৃণমূলের জমানাতেই বিজেপি বাংলায় ঢুকেছে।
অন্যদিকে মমতার দাবী (Mamata Banerjee claimed about understanding in Dumdum) উড়িয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, মমতা বুঝে গিয়েছেন যে দমদমে তৃণমূল হারছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়েছিলেন শমীক ভট্টাচার্য। তিনি মনে করিয়ে দেন, এবার বিজেপি মাত্র ৫৩ হাজার ভোটে হেরেছিল। দমদমবাসী এর থেকে শিক্ষা নিয়েছে বলেই মত তাঁর।





