প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন দেশের মেয়ে দীপা কর্মকার (Dipa Karmakar)। জিমনাস্টিকে ভারতের প্রথম স্বর্ণপদক। ভারতীয় জিমন্যাস্টদের মধ্যে অন্যতম সেরা অ্যাথলিট দীপা। এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ভল্ট ইভেন্টে উত্তর কোরিয়া দুই প্রতিযোগীকে পরাজিত করে আমাদের দেশের মুকুটে নতুন পালক আনলেন বাঙালি মেয়ে।
২০১৬ সালে রিও অলিম্পিকসে অল্পের জন্য পদক হাত ছাড়া হয়েছিল, চতুর্থ হয়েছিল দীপা (Dipa Karmakar)। তারপরেই অন্ধকার নেমে এসেছিল দীপার জীবনে। একের পর এক প্রবল চোট, অস্ত্রোপচার, ডোপ টেস্টে দোষী প্রমাণিত হওয়ায় কড়া শাস্তি পেতে হয়েছিল দীপাকে (Dipa Karmakar)। ফলে ২১ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাকে। প্রবল শারীরিক এবং মানসিক ভাবে লড়াই করে অবশেষে গত বছর ফিরে এলেন তিনি।
১৯৯৩ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়, এক বাঙালি মধ্যবিত্ত পরিবারের দীপার (Dipa Karmakar) জন্ম হয়। ছোটবেলা থেকেই জিমন্যাস্টিকসের প্রতি অগাধ ভালোবাসা ছিল। মাত্র ৬ বছর বয়সেই দিবার জিমন্যাস্টিকে হাতেখড়ি হয়। সেই থেকে কোচ বিশেশ্বর নন্দীর কাছেই জিমনাস্টিকসের প্রশিক্ষণ নেওয়া শুরু হয়। সম্প্রতি উদ্বেগী স্থানের রাজধানী তাসকিনতে নিজের দেশের নাম উজ্জ্বল করলেন দীপা (Dipa Karmakar)।
এর আগে ২০১৪ কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় জিমন্যাস্টিক হিসেবে ব্রোঞ্জ পদক জিতে দেশকে গর্বিত করেছিলেন তিনি। তারপর ২০১৫ সালের ওয়ার্ল্ড জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে পঞ্চম হয়েছিলেন তিনি (Dipa Karmakar)। এই দুই জয় জিমন্যাস্টিকসে ভারতের প্রথম আন্তর্জাতিক সম্মান। এরপর ২০১৮ সালে তুরস্কে আর্টিস্টিক জিমন্যাস্টিক জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ছিলেন দীপা(Dipa Karmakar)। এবার নিজের পুরোনো জয়কে ছাপিয়ে গেলেন তিনি।
এবছর এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ভল্ট ইভেন্টের ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই দেখল বিশ্ব। এবারে দীপা (Dipa Karmakar) স্কোর করেছিল ১৩.৪৫৬। এর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে বহু ভারতীয় পদক জিতেছে। আজ একজন ভারতীয় হয়ে গর্বের সাথে বলতে হচ্ছে, এখন অবধি জিমনাস্টিক বিভাগে দীপাই প্রথম যিনি সোনা এনে দিয়েছেন। এর আগে ২০১৬ সালের রিও অলিম্পিকের সময় প্রথম ভারতীয় জিমন্যাস্টিক হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন দীপা। সেবারে খুব সামান্যর জন্য পোডিয়ামে ফিনিশ করতে পারেননি। তারপর এই জীবনের একটি খারাপ অধ্যায় তিনি কাটিয়েছেন। তবে হাল ছেড়ে দেননি।
এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দীপা (Dipa Karmakar) জানিয়েছেন, “আমি বোঝাতে পারবো না, যে কতটা খুশি হয়েছি। অস্ত্রোপচার ও নির্বাসন কাটিয়ে এই প্রথম পারফরম্যান্স। এই পদক আমার কাছে খুব স্পেশাল। এর সবটা কৃতিত্ব আমার কোচের। কঠিন সময়ে স্যার আমার পাশে না থাকলে আমি পারতাম না। খারাপ সময় কাটানোর পরে আমার মধ্যে একটা জেদ চেপে গিয়েছিল। এই স্বর্ণপদক সেই জেদের ফল। আমি পেরেছি এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমার দেশের মাথা উঁচু করতে। সেটাই আমার কাছে সবচেয়ে বেশি তৃপ্তির।”






