সাফল্য! বাঁদিক নয়, ডানদিকে হার্ট মহিলার, কঠিন অস্ত্রোপচার করে বাংলাদেশি প্রৌঢ়াকে সুস্থ করে তুলল কলকাতার হাসপাতাল

Kolkata doctors did successful operation of a Bangladeshi woman: ফের আরও এক একবার চিকিৎসা ক্ষেত্রে নজির গড়ল কলকাতা। কঠিন অস্ত্রোপচার করে প্রতিবেশী দেশে প্রৌঢ়াকে সুস্থ করে তুললেন কলকাতার চিকিৎসকরা (Kolkata doctors did successful operation of a Bangladeshi woman)। রোগীর হার্ট ডানদিকে। ৪০ লক্ষ মানুষের মধ্যে একজনের এমন হয়। সেই বিরল অস্ত্রোপচারেই সাফল্য পেলেন কলকাতার হাসপাতালের চিকিৎসকরা।

মধ্যবয়সী এই মহিলার নাম মোনারানি দাস (Kolkata doctors did successful operation of a Bangladeshi woman)। বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরার বাসিন্দা তিনি। বয়স ৫৪ বছর। তাঁর মেয়ে-জামাইয়ের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়াতে। জানা গিয়েছে, প্রথমে মহিলার বুকের ডানদিকে ব্যাথা শুরু হয়। সেভাবে তেমন গুরুত্ব দেন নি তিনি ব্যাথাকে। ভেবেছিলেন হয়ত অ্যাসিডিটির সমস্যা। সেই অনুযায়ীই ওষুধ খান তিনি।

এরপর বুকে ব্যাথার সঙ্গে শুরু হতে থাকে শ্বাসকষ্ট। এরপর একদিন হৃদরোগে আক্রান্ত হন তিনি। প্রায় দেড় বছর ধরে বাংলাদেশে নানান পরীক্ষা হয়। ইসিজি রিপোর্ট দেখেই মাথায় হাত পড়ে চিকিৎসকদের। দেখা যায়, মহিলার হৃদপিণ্ড বুকের বাঁদিকে নয়, ডানদিকে (Kolkata doctors did successful operation of a Bangladeshi woman)

শুধু তাই-ই নয়, রিপোর্টে এও দেখা যায় ওই মহিলার শুধু হার্টই নয়, যকৃত, প্লীহা, ফুসফুস, পাকস্থলী শরীরের যেদিকে থাকার কথা, রয়েছে তার উল্টোদিকে। অর্থাৎ ডেক্সট্রোকার্ডিয়াই নয়, সিটাস ইনভারসাসও ছিল ওই মহিলার। অর্থাৎ দেহের প্রধান অঙ্গগুলি, স্বাভাবিকভাবে যেদিকে থাকার কথা, ঠিক তার উল্টো দিকে ছিল ওই মহিলার যা ৪০ লক্ষের মধ্যে একজনের হয়। চিকিৎসকদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এটাই (Kolkata doctors did successful operation of a Bangladeshi woman)

ওই মহিলা প্রথমে কল্যাণীর এক চিকিৎসকের পরামর্শ নেন। ওই চিকিৎসকই তাঁকে কলকাতায় আসার জন্য বলেন। চিকিৎসকরা জানান, গুরুতর করোনারি আর্টারির সমস্যায় ভুগছেন তিনি। এরপর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় (Kolkata doctors did successful operation of a Bangladeshi woman)। মহিলার এমন সমস্যা কি কারণে, তা যদিও জানা যায়নি।

কলকাতার মনিপাল ব্রডওয়েতে অস্ত্রোপচার হয় ওই মহিলার। অস্ত্রোপচারে সাফল্য পান চিকিৎসকরা (Kolkata doctors did successful operation of a Bangladeshi woman)। হাসপাতালের কার্ডিয়াক সার্জেন সিদ্ধার্থ মুখোপাধ্যায় এই অস্ত্রোপচারের বিষয়ে জানান, “এমন রোগীর সংখ্যা বিরল। কয়েক লাখে একজনের হয়। অপারেশন করার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা থাকে। যে পদ্ধতিতে বাইপাস করা হয় সেটা পুরোটাই উলটোভাবে করা, শিরা-ধমনীর অবস্থান, রাইট অর্টিকল, লেফট ভেন্ট্রিকল সব বুঝে করতে হয়। তবে এসব পরিস্থিতিকে জয় করেই অপারেশন খুবই সফলভাবে করা সম্ভব হয়েছে”।

RELATED Articles