‘তোমায় খুব মনে পড়ে’, ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের ১৫ বছর পূর্তি, এখনও সুশান্তকে মনে করে আবেগে ভাসলেন অঙ্কিতা

দিন পেরিয়েছে, জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন অভিনেত্রী। তবুও প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh Rajput) ভুলতে পারেন নি অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে (Ankita Lokhande)। এমনকি বিগ বস-এ গিয়েও তিনি প্রতিদিন সুশান্তের কথা মনে করতেন। পবিত্র রিস্তা ধারাবাহিক থেকে একসঙ্গে কাজ শুরু করেন সুশান্ত (Sushant Singh Rajput)অঙ্কিতা (Ankita Lokhande)। সেই ধারাবাহিকের ১৫ বছর পূর্ণ হল। সেই উপলক্ষ্যেই আবেগঘন পোস্ট লিখলেন অভিনেত্রী।

পবিত্র রিস্তা ধারাবাহিকে মানব (Sushant Singh Rajput) অর্চনা (Ankita Lokhande) জুটি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। সেই ধারাবাহিকের বেশ কিছু ছবি শেয়ার করলেন অভিনেত্রী। সেই ধারাবাহিকের ১৫ বছর পূর্তিতে নিজেদের বেশ কিছু ছবি শেয়ার করে অঙ্কিতা (Ankita Lokhande) লেখেন, “শুধু ‘অর্চনা’ নয়, আজ ‘মানব-অর্চনা’ জুটিরও ১৫ বছর। এই জুটির মধ্যে ভালবাসা, প্রেম, বোঝাপড়া, সব ছিল। তাই তারা ছিল একেবারে আদর্শ যুগল। এই জুটিই আমাকে বিয়ের অর্থ শিখিয়েছে”।

অঙ্কিতা (Ankita Lokhande) সেই পোস্টে লিখছেন, “পর্দায় ‘মানব-অর্চনা’র মতো মিষ্টি ও মনে রাখার মতো যুগল বোধ হয় আর নেই। সব কৃতিত্ব দর্শকদের, কারণ তাঁরা এই জুটিকে অনেক ভালবাসা দিয়েছেন। একতা ম্যাম (একতা কাপুর) আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন বলেই আমরা এটা করতে পেরেছিলাম।”

পবিত্র রিস্তা ধারাবাহিকে ‘মানব’-এর চরিত্রে অভিনয় করতেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। অঙ্কিতা (Ankita Lokhande) লিখেছেন, “‘অর্চনা’ কিন্তু ‘মানব’ ছাড়া অসম্পূর্ণ। ‘মানব’-ই আমাকে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছে। আজ আমি যা, সব ওর জন্য। ‘মানব’ ছাড়া ‘অর্চনা’র কোনও অস্তিত্ব নেই। আমার কোনও উৎযাপন মানে, সেটা ওরও উৎযাপন।”

লোক লজ্জার ভয় না পেয়ে সুশান্তের জন্য সরাসরি অঙ্কিতা (Ankita Lokhande) লিখেছেন, “অভিনয়ের মাধ্যমে তুমি যা অর্জন করেছ, তার জন্য আমরা সবাই গর্বিত। তোমায় খুব মনে পড়ে আমাদের।” ওই ধারাবাহিকের থেকেই দীর্ঘদিন সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে সম্পর্কে ছিলেন। কিন্তু সে সম্পর্ক ভেঙে যায়। ২০২০ সালের ১৪ই জুন মৃত্যু হয় অভিনেতা সুশান্তের (Sushant Singh Rajput)। মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয় অভিনেতা আত্মহত্যা করেছেন। এই খবরে বলিউড তোলপাড় হয়ে যায়। ঘটনাটি আদপে আত্মহত্যা নাকি খুন সে বিষয়ে বিস্তর জল ঘোলা হয়।‌

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) প্রসঙ্গে মনোজ বলছেন, “কিছু খবরের জন্য সুশান্ত খুব বিরক্ত ছিল। এই সব খবরের পিছনে কোনও সত্যতা ছিল না। ও খুবই ভাল মানুষ ছিল। আর ভাল মানুষ বলেই এই সব খবর পড়ে ওর খারাপ লাগত। ও প্রায়ই জিজ্ঞাসা করত, ওর ঠিক কী করা উচিত। আমি সব সময় ওকে বলতাম, এ সব নিয়ে বেশি না ভাবতে।”

RELATED Articles